দূর্নীতি
মহাসড়কের পাশে সেচ্ছাসেবক দল নেতার অবৈধ বালু ডিপো
Published
11 months agoon

হবিগঞ্জের বাহুবল ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ বালুর ডিপো তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল মিয়ার নেতৃত্বে একটি চক্র। অনুমোদনহীন ডিপো স্থাপন করে বালু বাণিজ্য করে অল্পদিনেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন ওই ব্যক্তি। এতে করে একদিকে যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। অপরদিকে মহাসড়কে বাড়ছে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। বালু বোঝাই ট্রাক্টরের কারণে প্রায়ই মহাসড়কে ঘটছে প্রানহানীর মতো ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় স্তুপ করে রাখা হয়েছে বালু। এক্সকেভেটর দিয়ে বালু লোড করা হচ্ছে বড় ট্রাকে। মহাসড়কের পাশে এসব বালুর স্তুপ থেকে বাতাসে বাল উড়ে গিয়ে চালকদের চোখে পড়ছে। এতে করে তৈরি হচ্ছে দুর্ঘটনার শঙ্কা।
অনুসন্ধানে জানা যায়, এসব বালু মৌলভীবাজার জেলার বিভিন্ন নদী এবং ছড়া থেকে উত্তোলন করে ট্রাক্টর যুগে এনে স্তুপ করে রাখা হয় মহাসড়কের পাশে। পরবর্তীতে সেখান থেকে রাতে ও দিনে বড় ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। আর এসব বালু পাচার কাজের নেতৃত্ব দিচ্ছেন বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের জুয়েল মিয়া নামে এক ব্যক্তি। সে দীর্ঘদিন ধরে অবৈধ বালুর ডিপু তৈরি করে প্রশাসনের নাকের ডগায় ব্যবসা চালিয়ে গেলেও নেওয়া হচ্ছে কোন ব্যবস্থা । এনিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মন্নান জানান, এখানে দীর্ঘদিন ধরে বালু রেখে ব্যবসা করা হচ্ছে। প্রশাসন এক দুইবার মোবাইল কোর্টে জরিমানা করলেও স্থায়ী ভাবে বন্ধ করতে কোন উদ্যোগ নেয়নি।
সিএনজি চালক নুরুদ্দিন বলেন, মিরপুর-শায়েস্তাগঞ্জ রোডে আমরা সিএনজি চালাই। আসা যাওয়ার পথে এখানে আসলেই চোখে প্রচুর বালু ঢুকে। এর কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।
অবৈধ বালুর ডিপুর মালিক জুয়েল মিয়া বলেন, তিনি মৌলভীবাজার জেলা থেকে বালু এনে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করেন বলে দাবী করেন। ডিপুর অনুমোদন আছে কি না? এমন প্রশ্নের কোন জবাব দেননি তিনি।
মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বালু ডিপু অপসারণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ত দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...