Connect with us

আন্তর্জাতিক

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় ধরা দিলেন আ. লীগ নেতা

Published

on

ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় পুলিশের কাছে ধরা দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম। বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা থেকে চট্টগ্রামের নগরের আকবর শাহ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে। তাকে আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মধ্যরাতে আকবর শাহ থানা এলাকায় একটি আবাসিক ভবনে সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম লুকিয়ে আছেন এমন সংবাদে একদল লোক ঘেরাও করে রেখেছিল। এরপর পুলিশ পুরো ভবন তল্লাশি চালিয়ে জসিমকে পায়নি। কিন্তু একটি ফ্ল্যাট থেকে জসিমের ক্যান্সার আক্রান্ত অসুস্থ স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

শেষ পর্যন্ত স্ত্রীর জামিন পেতে জসিম নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে পুলিশের একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কাউন্সিলর জহুরুল আলম জসিম আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আকবর শাহ এলাকায় পাহাড় কেটে রাস্তাসহ বিভিন্ন স্থাপনা তৈরির অভিযোগ রয়েছে। চলতি বছরের ২৫ জানুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় ১ নম্বর আসামি।

এদিকে নিজে ধরা দিলেও নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হোসাইন কবিরের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় জসিমকে। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। হাজির করা হয় আদালতে।

মিরর বিশেষ9 hours ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি20 hours ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 days ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

মিরর বিশেষ4 days ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়4 days ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ6 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়1 week ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়1 week ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়1 week ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি2 weeks ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

Exit mobile version