Connect with us

দূর্নীতি

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

Published

on

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার কথা বলে অর্থ লেনদেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

অভিযোগকারীদের দাবি, উপজেলা পরিষদের অফিস সহায়ক হিসেবে নিয়োগপ্রাপ্ত আমিনুল ইসলাম শামীম বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পিয়নের দায়িত্ব পালন করছেন। সেখানে কাজ করার সুবাদে তিনি বিভিন্ন সেবা নিতে আসা ব্যক্তিদের কাছে নিজেকে কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দেন । এসব কাজের কথা বলে অর্থ লেনদেনের অভিযোগও করেছেন কয়েকজন ভুক্তভোগী।

এ ছাড়া ভূমি অফিস, জন্মনিবন্ধন কার্যক্রম,  এমনকি পৌরসভার বিভিন্ন কাজে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে জমির নামজারি করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে মধ্যস্থতা এবং জটিল নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন একাধিক  ভুক্তভোগী।

বিগত আওয়ামীলীগের সময়ে শামীম ও উপজেলা পরিষদের আরেক অফিস সহায়ক সাবাজ মিয়ার বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগও রয়েছে। এ-সংক্রান্ত ঘটনায় তাঁরা একাধিকবার আটকও হয়েছিলেন।

জানা যায়, ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সুপারিশে উপজেলা পরিষদে নিয়োগ পান সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম শামীম। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এবং শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবালের সুপারিশ ও হস্তক্ষেপে পরিক্ষা ছাড়াই তিনি নিয়োগ পেয়েছিলেন।


নিয়োগ পাওয়ার পর থেকে দীর্ঘ ৮ বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন শামীম। অফিস সহায়ক পদে চাকরি করলেও বিভিন্ন জায়গায় নিজেকে প্রধান সহকারী কিংবা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সচেতন মহলের দাবি, একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং বিভিন্ন দপ্তরে তাঁর প্রভাব বিস্তারের বিষয়টি যথাযথ প্রশাসনিক নজরদারির আওতায় আনা প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ কাজে লাগিয়ে তিনি কোনো অনিয়ম করে থাকলে, তা তদন্তের মাধ্যমে বের করে আনার দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়াও পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মাধ্যমে কোনো প্রশাসনিক গোপনীয় তথ্য পাচার করা হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

এ বিষয়ে অভিযুক্ত শামীমের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি

দূর্নীতি9 hours ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ1 day ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি1 month ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

Exit mobile version