Connect with us

জাতীয়

ঢাকা–সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ—ভূমি অধিগ্রহণের স্থাপনাও সরানোর প্রস্তুতি

Published

on

ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর অংশে দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও সওজের যৌথ অভিযানে একে একে উধাও হয়ে যায় দুই পাশের গড়ে ওঠা শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা।

অভিযানে নেতৃত্ব দেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। মাঠে ছিলেন মাধবপুর থানার ওসি সহিদ উল্যা এবং মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। সকাল থেকে আল আমিন ফুডফেয়ার পর্যন্ত দীর্ঘ সড়কজুড়ে চলে উচ্ছেদের টানা কর্মযজ্ঞ।

দীর্ঘদিনের দখল–জট, ফুটপাতের ওপর দোকান গড়ে ওঠা, সড়কের ধারে কাঠামো নির্মাণ—সব মিলিয়ে এলাকায় সৃষ্টি হয়েছিল নৈরাজ্যকর পরিস্থিতি। ৬ লেন প্রকল্পের কাজও বাধাগ্রস্ত হচ্ছিল বারবার।

সওজ–এর কর্মকর্তাদের দাবি, সড়ক উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নিতেই এ অভিযান।

ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন—

“মহাসড়ক দখল করে কেউ ব্যবসা চালাতে পারবে না। উন্নয়নকাজে প্রতিবন্ধকতা দূর করতেই আজকের অভিযান।”

প্রকল্প–সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি অধিগ্রহণের আওতাধীন দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনায়ও হাত পড়বে শিগগিরই। ইতোমধ্যে মালিকদের নোটিশ পাঠানো হয়েছে। ক্ষতিপূরণের প্রক্রিয়া চলমান।

পরবর্তী ধাপে এ সব স্থাপনাও উচ্ছেদ করা হবে।

যাত্রীরা উচ্ছেদকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের জট ও ভোগান্তি থেকে এখন ণ মিলবে।

মাধবপুরের বাসিন্দা মাহমুদুল হাসান বলেন—

“এই অংশে প্রতিদিনই তীব্র যানজট থাকত। এখন পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।”

তবে উচ্ছেদ হওয়া কয়েকজন দোকানি দাবি করেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত।

এক দোকানি আক্ষেপ করে বলেন—

“বছরের পর বছর এখানে দোকান করে সংসার চলেছে। এখন উচ্ছেদ হলে কোথায় যাব?”

এ বিষয়ে ওসি সহিদ উল্যা বলেন—“মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চলবে। দখল ছাড়াও অন্য অপরাধ নিয়ন্ত্রণে আমরা সক্রিয়।”

দিনভর অভিযানে মাধবপুরের গুরুত্বপূর্ণ অংশ দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের আশা, নিয়মিত মনিটরিং থাকলে সড়কে শৃঙ্খলা ফিরবে, কমবে দুর্ঘটনা আর ভোগান্তি।

দূর্নীতি2 hours ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ14 hours ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি1 day ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি3 days ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

মিরর বিশেষ5 days ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়5 days ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ6 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়1 week ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়1 week ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়1 week ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

Exit mobile version