Connect with us

জাতীয়

নিজ ঘরে সাবেক ছাত্রদল নেতাকে জবাই করে হত্যা

Published

on

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘর থেকে সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুর রাহিম রাফি (২৪) এর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত খুন বলেই ধারণা করা হচ্ছে। তবে কোনো কারণ অনুমান করতে পারছেন না পরিবারের সদস্যরা।

নিহত আব্দুর রাহিম রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার এর ছেলে ও মুন্সীবাজার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা।

জানা যায়, শনিবার দুপুরে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বসতঘর থেকে গলা কাটা অবস্থায় রাফির লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রাহিম রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

নিহত রাফির বন্ধু প্রতিবেশী সামি জানায়, সকালে রাফি একটু দেরী করে ঘুম থেকে উঠতো। শনিবার সকালে আমরা একটা কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল গড়িয়ে দুপুর চলে আসলেও ঘুম থেকে রাফি না উঠায় আমি তাকে ডেকে তোলার জন্য তার ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলে যায়। তখন ঘরের ভিতরে আলো না থাকায় অন্ধকারের মধ্যে রাফিকে ডাকতে ডাকতে কোন শব্দ না পাওয়ায় তার বিছানার পাশে গেলে ভিজা কিছু হাতে লাগলে তখন আলো জ্বালাই। আলো জ্বালিয়ে দেখি রাফির রক্তাক্ত দেহ খাটে পড়ে আছে। তখন সাথে সাথে রাফির পরিবারের সদস্য আব্দুল হাদিকে জানাই। হাদি কমলগঞ্জ থানা পুলিশে খবর দেয়।

রাফির চাচাতো ভাই আব্দুল হাদি চৌধুরী জুমন জানান, গত শুক্রবার রাফির স্ত্রী তাদের ২ সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে চলে যায়। রাতে বাড়ীতে রাফি ঘরের মধ্যে একাই ঘুমাতে যায়। দুপুরে সামি আমাকে জানায় রাফিকে কারা হত্যা করেছে।

মুন্সীবাজার ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। রাফি খুব ভালো একটা ছেলে ছিল। তারা দুই ভাই ছোট ভাই মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। বাবার মৃত্যুর পর পরিবারের দেখভাল সব রাফিই করতো। আমার জানামতে তার কারো ঝামেলা ছিল না। এই হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টাšমূূলক শাস্তির দাবি জানান তিনি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবি জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোভেল চাকমা ও পিবিআইর পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

দূর্নীতি2 days ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

দূর্নীতি4 days ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়5 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়6 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়1 week ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়1 week ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ4 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত4 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

Exit mobile version