Connect with us

জাতীয়

পরকীয়ার সন্দেহে শেষ হলো শাপলার জীবন — মাধবপুরে স্বামীর হাতে স্ত্রীর হত্যা

Published

on

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বালির নিচে লুকিয়ে রাখার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত স্বামী রাজন মিয়া আদালতে স্বেচ্ছায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের করড়রা গ্রামে রাজন মিয়া (৩২) ও তার স্ত্রী শাপলা বেগমের (২৭) মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শাপলা স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

গত ৩ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ১১টার দিকে রাজন মিয়া তার স্ত্রীকে এক পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ। এসময় প্রেমিক পালিয়ে গেলে রাজন ক্ষিপ্ত হয়ে শাপলাকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু স্ত্রী প্রেমিকের নাম প্রকাশ না করায় উত্তেজিত হয়ে রাজন উড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন। এরপর মরদেহ ঘরের পাশে থাকা বালুর স্তূপে পুঁতে রাখেন।

পরদিন (৪ নভেম্বর) সকালে রাজন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে গেলে আদালত মাধবপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বিকেলে মাধবপুর থানা পুলিশ রাজনকে সঙ্গে নিয়ে করড়রা গ্রামের বালুর স্তূপের নিচ থেকে নিহত শাপলার মরদেহ উদ্ধার করে।

নিহত শাপলা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে করড়রা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, “শাপলাকে খুব কষ্ট দিয়ে মেরেছে তার পাষণ্ড স্বামী রাজন। এমন নৃশংস কাজ করবে কখনো ভাবিনি।”

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, “তাদের সংসারে প্রায়ই ঝগড়া হতো। কিন্তু হত্যার পর মরদেহ বালুর নিচে লুকানোর মতো ঘটনা কেউ কল্পনাও করতে পারেনি।”

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সুহেল বলেন, “দীর্ঘদিন ধরে তারা ভাড়াটিয়া হিসেবে এলাকায় বসবাস করছিলেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।”

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্ল্যা বলেন, “আদালতে দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে রাজনকে নিয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রাজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জাতীয়5 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক5 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়6 days ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়6 days ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির