মতামত
স্বপ্ন দুঃস্বপ্ন ও অজানা ভবিষ্যৎ
Published
3 years agoon
By
admin
বর্তমান সমাজের বেশির ভাগই মানুষ তাদের নিজের স্বার্থ ছাড়া কোন কিছু করতে আগ্রহী নয়।যেখানে “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” কঠিন স্লোগান! কিন্তু আজ বেশিরভাগই মানুষ সেটার বিপরীতে অবস্থান করছে এবং এর ফল অনুযায়ী আমাদের সমাজব্যবস্থা দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে। লক্ষ্য করলে দেখা যায় যে, স্বভাবতই যে মানুষের শিক্ষাগত যত যোগ্যতা কম তার তার লজ্জা ও কম হয়ে থাকে কিন্তু চেয়ারটা তার বড চাই! (সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়) এবং এখানে কিছু মানুষর পারিবারিক শিক্ষার অভাব রয়েছে।
দেশের বেশিরভাগ স্থানগুলো দখল করে আছে এ ধরনের কম শিক্ষিত মানুষ গুলো।উদাহরণস্বরূপ দেখা যায় রাজনীতিতেও যদি একটা অশিক্ষিত মানুষ খুব বেশি করে চেঁচাতে পারে নেতার কাছে তার কদর বেশি।আর শিক্ষিত ভদ্র মানুষ চুপচাপ থাকে বা ভদ্র থাকে। তখন কম শিক্ষিত মানুষ তাড়াতাড়ি প্রমোশন হয়।
জলন্ত উদাহরণ হিসেবে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন! কম শিক্ষিত নির্লজ্জ কিছু মানুষ আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে ব্যবহার করে অনেক টাকা কামাচ্ছে।
সমাজের এমন অবস্থা হয়েছে যে একজন ডিগ্রী পাস অথবা মাস্টার্স পাস এর চাকরির জন্য একজন পঞ্চম শ্রেণি পাস মানুষের সুপারিশ লাগে।তাছাড়া কোন কিছুই যেন সম্ভব হচ্ছে না। এখানেই আমাদের যত ব্যর্থতা।অবশ্যই আমাদের রাজনীতিবিদদের এর দায় নিতেই হবে।
সময়ের প্রয়োজনে মানুষ অনেক কিছু করে, করতে পারে এবং অসম্ভবকে সম্ভব করতে পারে। যখন তাদের স্বার্থ ফুরিয়ে যায় তখন তাদের চেহারা, তাদের ব্যবহার বদলে যায়। এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে নিহাত কম নয়।
আরো দেখুন : ব্রিটেনে ইমিগ্রান্টদের জন্য দুঃসংবাদ
একটা জাতি হিসেবে আমাদের যেরকম হওয়ার কথা ছিল সোনার বাংলায়। আমরা সেভাবে হয়ে উঠতে পারিনি। সেজন্য, যখন একটি মানুষ দেশ থেকে ভিন্ন দেশে যায় এবং অন্য দেশের মানুষের আচার ব্যবহারে মুগ্ধ হয় তখন অবাক হয়।যেটা হওয়ার কথা আমাদের নিজেদেরই! কিন্তু দুঃখের বিষয় তার বিন্দুমাত্র আমাদের মধ্যে উপস্থিত নেই।একটা সন্তান ছোটবেলা থেকেই বেড়ে উঠে হিংসার মাধ্যমে! তাকে তার প্রতিবেশীর সাথে মিশতে দেয় না, প্রতিবেশীকে অবহেলা করা অথবা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ঝগড়া।এসব হিংসার মধ্যে যদি একটি সন্তান বেড়ে ওঠে। তখন সেতো সেটাই শিখবে। এইতো সেদিন এক নিকট আত্মীয় গিয়েছিল পার্শ্ববর্তী দেশে চিকিৎসা করাতে এবং চিকিৎসকের সময় জ্ঞান কেয়ারিং রোগিকে সময় দেয়া দেখে সে খুবই মুগ্ধ এবং বিমোহিত। যেখানে নিজ দেশের বেশিরভাগ ডাক্তাররা রোগীকে সময় দেন খুবই কম। রোগী দেখার আগেই অযথা কমিশন খাওয়ার জন্য ব্যস্ত থাকে। অযথা টেস্ট ধরিয়ে দেন। সেখানে মানুষ দিন দিন বিদেশের দিকে চিকিৎসার জন্য ঝুকছ।
যাই হোক কোন দেশ বা সরকার কখনো চাইলে একা এসব সমস্যার সমাধান করতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমরা না চাইবো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ঠিক না হব।তাই এসব সমস্যা সমাধানের জন্য এবং এসব অবক্ষয় থেকে উত্তরণের জন্য জনগণকেই সাধারণ মানুষকে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ভাবুন এবং সিদ্ধান্ত নিন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কেমন সোনার বাংলা উপহার দিতে চান?
You may like
1 Comment
Leave a Reply
Leave a Reply
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

mitolyn
January 26, 2026 at 11:54 pm
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.