জাতীয়
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
Published
4 months agoon
হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের পর ক্ষতস্থানে ইনফেকশন ও পুঁজ জমে জেনি আক্তার (২২) নামে এক গৃহবধূর শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক। ভুক্তভোগী জেনি লাখাই উপজেলার চিকনপুর এলাকার জিসান মিয়ার স্ত্রী।
জেনি আক্তারের বাবা আইকুল মিয়া জানান, গত ১৬ জুন প্রসব বেদনা উঠলে জেনি আক্তারকে হবিগঞ্জ শহরের ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনি চিকিৎসক ডা. উম্মে কাসমিরা জাহান তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে বাড়ি ফেরার পর থেকেই সিজারের স্থানে তীব্র ক্ষত সৃষ্টি হয়ে পুঁজ জমতে শুরু করে এবং রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
রোগীর অবস্থা বেগতিক দেখে স্বজনরা তাকে পুনরায় ডা. কাসমিরা জাহানের কাছে নিয়ে আসেন। স্বজনদের অভিযোগ, প্রতিবারই ৮০০ টাকা করে ভিজিট নিয়েও ডা. কাসমিরা কেবল ওপর ওপর ড্রেসিং করে রোগীকে বিদায় করে দেন, কোনো স্থায়ী সুচিকিৎসার ব্যবস্থা নেননি।
সর্বশেষ আজ ২৮ জুন জেনি আক্তারকে অত্যন্ত যন্ত্রণাদায়ক ও মুমূর্ষু অবস্থায় আবারও ওই চিকিৎসকের চেম্বারে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, এবারও ডা. কাসমিরা জাহান পূর্বের ন্যায় ৮০০ টাকা ভিজিট দাবি করেন এবং ভিজিট না দিলে রোগী দেখতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে বাধ্য হয়ে স্বজনরা টাকা পরিশোধ করলে তিনি ক্ষতস্থান পরিষ্কার করে তিনদিন পর আসার নির্দেশ দেন। চিকিৎসকের এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ রোগীর পরিবার।
ভুক্তভোগীর স্বজনদের দাবি, অপারেশনের সময় ব্যাকটেরিয়াযুক্ত ও অস্বাস্থ্যকর যন্ত্রপাতি ব্যবহার করার কারণেই জেনি আক্তারের ক্ষতস্থানে এই ভয়াবহ ইনফেকশন হয়েছে। চিকিৎসকের চরম গাফিলতি ও অপচিকিৎসার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এদিকে অভিযোগের বিষয়ে ডা. উম্মে কাসমিরা জাহানের বক্তব্য জানতে তার চেম্বারে যোগাযোগ করা হলে তার সহকারী জানান, “ম্যাডাম কোনো পুরুষের সাথে কথা বলেন না, তাই দেখা করতে নিষেধ করেছেন।” ফলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান ভুক্তভোগী গৃহবধূর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাওয়ায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
You may like
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
