Connect with us

দূর্নীতি

বালু মাফিয়ারা এখনো অধরা

| গিলানী ছড়ার সিলিকা বালু লুট

Published

on

| ছবি : সিন্ডিকেটের প্রধান চারজন

চুনারুঘাট উপজেলার গিলানি ছড়া ও সুতাং নদী থেকে সিলিকা বালু উত্তোলন ও পাচারকারী চক্রের মুলহোতারা ধরাছোঁয়ার বাহিরে থাকায় পুনরায় বালু লুটের আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল (১৩ অক্টোবর) যৌথ বাহিনীর অভিযানে ১৪ জন বালু পাচারকারীকে আটক ও পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হলেও আড়ালে থেকে গেছেন মূলহোতারা । তারা ধরাছোঁয়ার বাইরে থাকায় আবারও বালু লুটের পায়তারা করছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


নাম প্রকাশে অনিচ্ছুক বদরগাজী এলাকার একাধিক ব্যক্তি জানান, ৪ নং পাইকপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ৩ নং ওয়ার্ডের সদস্য আবু সায়েম, ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুর রউফ খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন তালুকদার, সতং এলাকার শফিক দেওয়ান ও আফজাল খানের নেতৃত্বে গিলানী ছড়ার হলহলিয়া ও আব্দুল্লাহপুর এলাকা থেকে চলে সিলিকা বালু পাচার। তাদেরকে বালুর টাকার বাহিরেও ট্রাক্টর প্রতি ৩ শ টাকা করে আলাদা চাঁদা দিতে হয়। অন্যথায় বালু বোঝাই ট্রাক্টর প্রশাসন দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকির পাশাপাশি চালকদেরকে মারধোর পর্যন্ত করে থাকেন।


নাঈম মিয়া নামে এক ট্রাক্টর চালক জানান, বদরগাজী, হলহলিয়াসহ আশপাশের এলাকা থেকে বালু আনতে গেলে তাদেরকে টাকা দিতে হয় তাদেরকে চাঁদা না দিলে কোন ভাবেই বালু আনা যায় না। তারা ওই এলাকা নিয়ন্ত্রণ করে থাকেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গিলানী ছড়া এবং সুতাং নদীর বদরগাজি অংশ থেকে মেশিন ও  শ্রমিক দিয়ে প্রতিনিয়ত লাখ লাখ ঘনফুট সিলিকা বালু উত্তোলন করে পাচার করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এতে করে গত একবছরে এই চক্রটি হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। বিপরীতে চা-বাগান, পাহাড় ও পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে। ভেঙ্গে পড়েছে জনগুরুত্বপূর্ণ রাস্তা ফলে বেকায়দায়  পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


বদরগাজি এলাকার স্থানীয় বাসিন্দা জামাল মিয়া বলেন, “সারারাত ট্রাক্টর দিয়ে বালু পাচার হয়। এতে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসনের অভিযানে শ্রমিকরা ধরা পড়েছে মুলহোতাদের না ধরলে বালু লুট বন্ধ করা যাবে না।”


বালু উত্তোলন ও পাচার বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। স্থায়ীভাবে বালু উত্তোলন ও পাচার বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয়11 hours ago

মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে

তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...

জাতীয়11 hours ago

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান

সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...

জাতীয়1 day ago

শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান

শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...

জাতীয়4 days ago

ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...

জাতীয়6 days ago

পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি

হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...

আইন - আদালত1 week ago

১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা

| হবিগঞ্জে হামলার ঘটনায়

দূর্নীতি2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ2 weeks ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি2 weeks ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 weeks ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির