Connect with us

দূর্নীতি

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

Published

on

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, নিয়মবহির্ভূতভাবে পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা উত্তোলন, ঘুষ বাণিজ্য, সিন্ডিকেট গঠন ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগের মধ্যেই শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী মো. নুরুল ইসলামকে হবিগঞ্জ পৌরসভায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

এর আগে নুরুল ইসলামের বিরুদ্ধে ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় পাঁচ বছর বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, পরবর্তীতে নিয়মবহির্ভূতভাবে পুনর্বহাল হওয়া এবং ওই সময়ের বকেয়া বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ ওঠে। একই সঙ্গে ঘুষ বাণিজ্য, সিন্ডিকেটের মাধ্যমে পৌরসভার কার্যক্রমে প্রভাব বিস্তার, নাগরিক হয়রানি এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগও তদন্তাধীন রয়েছে।

আরো দেখুন | কর্মচারী সিন্ডিকেটে জিম্মি নাগরিক সেবা

শামীম আহমেদ নামে এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া বিষয়টি অধিকতর তদন্তের জন্য শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসককে নির্দেশ দেন। কিন্তু তৎকালীন প্রশাসন নাহিদ হোসেন অনৈতিক সুবিধা গ্রহন করে মিথ্যা প্রতিবেদন দাখিল করলে শামীম আহমেদ প্রশাসকের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরো দেখুন | শায়েস্তাগঞ্জ পৌরসভার নূরুল ইসলামের অনিয়ম ও দূর্নীতির তদন্ত প্রতিবেদন ৩ দিনের মধ্যে দাখিলের নির্দেশ বিভাগীয় কমিশনারের

২১ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর তদন্ত করার পর নুরুল ইসলামকে বদলি করা হয়।

জাতীয়3 days ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ6 days ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি7 days ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়1 week ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়1 week ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি1 week ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়1 week ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়2 weeks ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়2 weeks ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির