Connect with us

দূর্নীতি

বাহুবলের বালু মাফিয়া তাবিজ ফারুক

| চলছে অবৈধ বালু ব্যবসা

Published

on

| ছবি : তাবিজ ফারুক

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়কের পাশে অবৈধ বালুর ডিপো তৈরি করে এসব বালু দেশের বিভিন্ন স্থানে পাচার করছে যুবদল নেতা তাবিজ ফারুক নেতৃত্বে একটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার করে বালু মাফিয়া চক্রটি অল্প দিনে হয়ে উঠেছে আঙ্গুল ফুলে কলাগাছ। এতে করে একদিকে যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। অপরদিকে চা বাগানের পরিবেশ-প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়কে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।


সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাহুবল উপজেলার হাফিজপুর ও ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পূর্ব জয়পুর, নতুন বাজার এবং কামাইছড়া এলাকায় অন্তত ৫ টি স্থানে স্তুপ করে রাখা হয়েছে বালু। কোন কোন স্থানে এক্সাভেটর দিয়ে বালু লোড করা হচ্ছে বড় ট্রাকে। মহাসড়কের পাশে এসব বালুর স্তুপের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।


অনুসন্ধানে জানা যায়, এসব বালু বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের কামাইছড়া, দেওছড়া, দারাগাও ও মধুপুর চা বাগানের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ভাবে উত্তোলন করে রাতের আধারে ট্রাক্টর যোগে এনে মহাসড়কের পাশে স্তুপ করে রাখা হয়। পরবর্তীতে রাতে ও দিনে বড় ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। আর এসব বালু পাচার কাজের নেতৃত্ব দিচ্ছেন বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের ওমর ফারুক আসাদ ওরফে তাবিজ ফারুক এক ব্যক্তি। সে দীর্ঘদিন ধরে অবৈধ বালুর ডিপু তৈরি করে প্রশাসনের নাকের ডগায় ব্যবসা চালিয়ে গেলেও নেওয়া হচ্ছে কোন ব্যবস্থা । এনিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অবৈধ বালু উত্তোলনকারী জানান, তাদের উত্তোলন করা বালু অন্যত্র বিক্রি করতে দেন না তাবিজ ফারুক। সে ১৩শ টাকা করে প্রতি ট্রাক্টর বালু কিনে নিয়ে উচ্চ মুল্যে বাহিরে বিক্রি করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেন তারা।


অবৈধ বালুর ডিপুর মালিক ওমর ফারুক আসাদ ওরফে তাবিজ ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি মৌলভীবাজার জেলা থেকে বালু এনে  বিভিন্ন কোম্পানিতে বিক্রি করেন বলে দাবী করেন। ডিপুর অনুমোদন আছে কি না? এমন প্রশ্নের কোন জবাব দেননি তিনি।  

এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, আমরা অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। যারা অবৈধভাবে বালুর ডিপু পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহন করা হবে।

দূর্নীতি2 days ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

দূর্নীতি4 days ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়6 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়7 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়1 week ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়1 week ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ4 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত4 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

Exit mobile version