Connect with us

আইন - আদালত

বাহুবলে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

Published

on

হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে স্কুলছাত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার কামাইছড়া চা বাগান কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে তারা আটক হন।

আটককৃতদের মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সাজা প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম।

দুর্জয় কর্মকার বালুছড়া চা বাগানের বাসিন্দা প্রদীপ কর্মকারের ছেলে। আটককৃত অন্যরা হচ্ছে একই বাগানের বাসিন্দা ময়েশ বার্মিক দাশের ছেলে চঞ্চল বার্মিক দাশ (১৪) ও রমেশ সবরের ছেলে রিমন সবর (১৪)। তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। তারা স্থানীয় নতুন বাজারে অবস্থিত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জাল ভোট দিতে গিয়ে আটক দুই শিশুর বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সাজা দেয়া হয়েছে। তাদেরকে বাহুবল থানায় পাঠানো হয়েছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দূর্নীতি2 days ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়3 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়4 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়5 days ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়1 week ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ3 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত3 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি3 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

Exit mobile version