Connect with us

সারাদেশ

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

Published

on


শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় টমটম ভাড়া নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যাত্রী ও চালকদের মধ্যে চলমান বিরোধের অবসানে সোমবার (২০ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন টমটম ভাড়ার তালিকা নির্ধারণ করা হয়, যা ২০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী। তিনি যাত্রী, টমটম মালিক-শ্রমিক প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছান। তাঁর সমন্বয়মূলক নেতৃত্ব ও সময়োপযোগী উদ্যোগের ফলে দীর্ঘদিনের ভাড়া-সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেন।
সভায় টমটম মালিক সমিতির সভাপতি সুমন মিয়া ও সাধারণ সম্পাদক ফজর আলী মিয়া মালিক-চালকদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তারা জানান, কয়েকটি রুটে ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা প্রয়োজন। পাশাপাশি পৌর এলাকার যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা দাবি জানান, পৌরসভার বাইরের টমটম রিজার্ভ যাত্রী নিয়ে পৌর এলাকায় প্রবেশ করতে পারবে, তবে শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্ধারিত নম্বরপ্লেট ছাড়া কোনো টমটম পৌরসভার ভেতরে যাত্রী ওঠানামা করাতে পারবে না।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী বলেন, শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় চলাচলকারী সব টমটমকে পর্যায়ক্রমে পৌরসভার নিবন্ধন ও নম্বরপ্লেটের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে প্রায় ৫০০টি টমটমকে নম্বরপ্লেট প্রদান করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে পৌর এলাকার যানবাহন নিয়ন্ত্রণ, শৃঙ্খলা প্রতিষ্ঠা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও বলেন, প্রশাসনের লক্ষ্য কারও ক্ষতি করা নয়; বরং যাত্রী ও চালক – উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণ করে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।


সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এফ এম আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন ও আব্দুল জলিল, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবক সাজান, নুরুল হাসান বাচ্চু, টিপু মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক মোহাম্মদ ইনজামামুল হক (নাঈম), আল-আমিন সাইফী, মিজানুর রহমান, সুমন, মুজিবুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা, টমটম মালিক-চালক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভায় বক্তারা বলেন, পৌরসভার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বরদাশত করা হবে না। একই সঙ্গে যাত্রী ও চালকদের পারস্পরিক সম্মান বজায় রেখে নির্ধারিত ভাড়া অনুসরণের আহ্বান জানানো হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, নতুন ভাড়ার তালিকা অনুযায়ী আপ-ডাউন রুটে সর্বোচ্চ ভাড়া ১০ টাকা এবং স্বল্প দূরত্বে সর্বনিম্ন ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


সংশ্লিষ্টদের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরীর সময়োপযোগী উদ্যোগ, সবার মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক তৎপরতার ফলেই দীর্ঘদিনের টমটম ভাড়া-সংক্রান্ত অস্থিরতার অবসান হয়েছে। তারা আশা করছেন, নতুন ভাড়া কার্যকর, নম্বরপ্লেট ব্যবস্থা চালু এবং বাইরের টমটম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় আরও শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে।

জাতীয়11 hours ago

মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে

তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...

জাতীয়11 hours ago

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান

সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...

জাতীয়1 day ago

শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান

শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...

জাতীয়4 days ago

ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...

জাতীয়6 days ago

পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি

হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...

আইন - আদালত1 week ago

১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা

| হবিগঞ্জে হামলার ঘটনায়

দূর্নীতি2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ2 weeks ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি2 weeks ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 weeks ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির