Connect with us

সারাদেশ

মাধবপুর রাবার ড্যামে মানুষের ঢল

Published

on

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী রাবার ড্যাম এখন দর্শানার্থীদের বিনোদনের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে।ঈদের সকাল থেকে সোনাই নদীর সবুজ শ্যামল তীরে দর্শানার্থীরা দলবেঁধে আসতে শুরু করে। দুপুর গড়িয়ে বিকেল হতে মানুষের ভিড় আরো বাড়তে দেখা যায়।ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে দর্শনার্থীদের ভিড় আরো বেড়ে চলেছে। ঈদুল ফিতরের লম্বা ছুটিকে কাজে লাগাতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে লোকজনের আগমন ঘটেছে রাবার ড্যামে।রাবার ড্যামের কর্মকর্তারা বলছেন, চৌমুহনী রাবার ড্যামকে কেন্দ্র করে পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা সৃষ্টি করে দিতে পারলে প্রতি বছর এখানে হাজারো দর্শানার্থীদের সমাগম ঘটবে। কিন্তু গত কযেক বছর ধরে ঈদ ও বিভিন্ন জাতীয় দিবসে হাজার হাজার মানুষ সোনাই নদীর পাড়ে রাবার ড্যামে ভিড় করলেও এরকম কোনো উদ্যোগ নেই।সোনাই নদীর রাবার ড্যামটি অকোজো হয়ে পড়ায় এখন নদীতে পানি ধরে রাখা যাচ্ছেনা।যতটুকু পানি আছে তাতেই দর্শনার্থী খুশি।

চৌমুহনী রাবার ড্যাম সভাপতি সায়েদুর রহমান জানান, চৌমুহনী ও বহরায় সোনাই নদীর ওপড় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ২০০৩ সালে রাবার দিয়ে বাধঁ তৈরি করা হয়।খরা মৌসুমে রাবার ফুলিয়ে নদীতে পানি জমাট করা হয়।শুষ্ক মৌসুমে নদী তীরবর্তী ২০/২৫ টি গ্রামের কমপক্ষে ৫ হাজার কৃষক বোরো ধান সহ বিভিন্ন রবি শস্য চাষাবাদ করে থাকে।এছাড়া রাবার বাঁধের কারনে নদীর পানি ফুলে পানিতে নদীতে ঢেউ খেলে।এ সময় ঈদ ও বিভিন্ন জাতীয় দিবস ছুটির দিনে নদীতে নেমে মানুষ সাঁতার কাটে।সুষ্ট ব্যবস্থাপনা করা গেলে এ খাত থেকে প্রচুর টাকা আয় করা সম্ভব।কারন মাধবপুরে স্থানীয়ভাবে বিনোদনের জন্য এটি একটি ভাল জায়গা।আমরা এ ব্যাপারে পর্যটন মন্ত্রণালয়ের সহযোগীতা চাইব।স্থানীয় চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ বলেন,প্রতি বছর ঈদ ও নববর্ষে এবং জাতীয় দিবসে দর্শানার্থীদের পদচারণায় রাবার ড্যাম এলাকা মুখরিত হয়ে উঠে।। আগত এ সকল দর্শনার্থীদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ নদীর স্বচ্ছ জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠতে দেখা গেছে। নদীতে কেউ গোসল করছেন, কেউ ছবি তুলছেন, কেউ নৌকায় চড়ে নদীর ঢেউ উপভোগ করছেন,।মানুষের আগমনকে ঘিরে এখানে অনেক দোকানপাট গড়ে উঠে।তাই সরকারি সহযোগীতায় রাবার ড্যাম সোনাই নদীর পাড়ে কিছু গাছ,ফুলের চারা ও আরো কিছু অবকাঠামোগত কাজ করা হলে মানুষের পরিবেশ বান্ধব বিনোদনের জায়গা হত।
বিজয়নগর ইসলাম পুর থেকে রাবার ড্যামে বেড়াতে আসা রফিকুল নামে একজন দর্শনার্থী বলেন,ঈদের ছুটিতে এসে পরিবার নিয়ে তিনি রাবার ড্যাম সোনাই নদী দেখতে এসেছেন। অনেক লোক বেশ ভালো লাগছে।এখানে আরো সুযোগ সুবিধা করে দিতে পারলে মানুষের আগমন আরো বেড়ে যাবে।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহেদ বিন কাশেম জানান,চৌমুহনী রাবার ড্যামে অনেক দর্শানার্থীদের আগমন ঘটে।এটির পরিবেশসম্মত উন্নয়ন করতে আমাদের পরিকল্পনা রয়েছে।

জালাল উদ্দিন লস্কর // মাধবপুর

দূর্নীতি16 hours ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ1 day ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি2 days ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি3 days ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

মিরর বিশেষ5 days ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়5 days ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ7 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়1 week ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়2 weeks ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়2 weeks ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

Exit mobile version