শিক্ষা
মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন
Published
8 months agoon
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা-সনদ ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৫
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেছেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে। মানুষের চরিত্র গঠনে নৈতিক শিক্ষা মূখ্য ভূমিকা পালন করে। শুধু প্রথাগত সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা নয়, মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় ‘বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা’ ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ, অভিভাবক হুমায়ুন রশীদ রাজু (পুলিশ) অভিভাবক দাউদ নবী (পুলিশ), রিপন হোসেন ও লাকি আক্তার।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৈনিক আমার দেশ এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানব কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক মানব জমিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল হোসেন, দেনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি ইমরান হোসেন।
স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেন মোঃ আফসার মিয়া, মুঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমেদ সম্রাট, শাহেদ রানা, তাসলিমা জান্নাত চৈতি, জয়া রবি দাস, তহাফিজা আক্তার, তাসনিম রহমান তৃষা এবং নুরজাহান আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (গভ. রেজি. নং-এস-১০২৮/৯৮) কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ এবং স্কুলের বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে তিন শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ছিল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন আরো বলেন, একজন মানুষের সব শেষ হয়ে গেলেও জ্ঞান শেষ হয় না। তাই নিজেকে বিকশিত করার জন্য জ্ঞানার্জনের বিকল্প নেই। আমরা যদি আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়তে পারি, তাহলে আমরা অচিরেই শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। জ্ঞানার্জন করে তোমরা আলোকিত মানুষ হও। তোমরা যদি এখন থেকেই নিজের লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করো, তাহলে সফলতা তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়াবে।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির বলেন, আমরা কেবল গতানুগতিক শিক্ষা নয়; শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তুলতে বদ্ধপরিকর। সুশিক্ষা ও উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপনে আমাদের প্রতিষ্ঠান দৃঢ় প্রশ্রিæতিবদ্ধ। যেখানে আপনার সন্তন গড়ে উঠবে আদর্শ ও আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে। ২০১৭ সালে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় প্রতি বছরই জিপিএ-৫, ট্যালেন্টপুলসহ শতভাগ পাশের রেকর্ড। কো-কারিকুলাম অ্যাক্টিভিটি, ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়সহ পড়ালেখার মানদণ্ডে ইতোমধ্যে উপজেলায় পাঠদানে সেরা স্বীকৃতি অর্জন করে অভিভাবক মহলে।
You may like
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
| হবিগঞ্জে হামলার ঘটনায়
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
