আইন - আদালত
চুরির অভিযোগ যুবকের মাথা ন্যাড়া করালেন যুবলীগ নেতা
Published
9 months agoon
কিশোরগঞ্জের ভৈরবে মোবাইলফোন চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রেখে তিনদিন ধরে নির্যাতন ও মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
শনিবার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অভিযুক্ত যুবকের নাম ইমন মিয়া (২২)। তিনি ভৈরব পৌর এলাকার কালিপুর রামশংকরপুরের রউফ মিয়ার ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ জুন) মোবাইল চুরির অপরাধে ইমনকে আটক করে ইউপি সদস্য জামাল উদ্দিনের কাছে কাছে নিয়ে আসেন এলাকাবাসী। এরপর তার বাড়িতে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে এলাকার যুবকদের দিয়ে তার (অভিযুক্ত যুবক) মাথার অর্ধেক ন্যাড়া করান। এভাবে তাকে তিনদিন গাছে বেঁধে রাখা হয়। খবর পেয়ে শনিবার তাকে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ঈদের তিন আগে ঘর থেকে আমার ব্যবহৃত ফোনটি চুরি হয়। পরে এলাকার একাধিক ব্যক্তির ঘর থেকে ফোন চুরির ঘটনা ঘটে। মোবাইল চোর সন্দেহে এলাকার লোকজন ইমনকে আটক করেন। তারপর তার সঙ্গে থাকা চক্রটিকে ধরতে গ্রামবাসী তাকে ধরে রাখেন। আজ দুপুরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
ভৈরব থানার এসআই এহসানুল কবির জানান, অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
You may like
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
জেলে থেকেও মেয়র, এবার সংসদের পথে
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
