জাতীয়
লাখাইয়ে গত ৩ সপ্তাহে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু
Published
2 years agoon
By
admin
লাখাই উপজেলার বিভিন্ন গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার যেন বেড়েই চলছে, কেন বেড়েছে এই মৃত্যুর মিছিল? এর জন্য দায়ী কে, এনিয়ে চলছে নানান প্রশ্ন। গত ৩ সপ্তাহে এই উপজেলায় পানিতে ডুবে ৩ পরিবারের ৬ জন মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে শিশু মৃত্যু নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ, শঙ্কা আর উৎকণ্ঠা যেন বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বামৈ ইউনিয়ন অন্তর্ভুক্ত নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে সুষি আক্তার(৫) ও বর্ষা আক্তার (৪) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। তারা ঐ গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, পরিবারের লোকজনদের অগোচরে এইদিন তারা ২ বোন বাড়ির পার্শ্ববর্তী বর্ষার পানিতে গোসল করতে গিয়ে কিবা কিকরে পানিতে তলিয়ে যায়, পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাদেরকে পানিতে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাখাই উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ড. মঞ্জুরুল আহসান এ প্রতিবেদককে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে তথ্য সংগ্রহে জানা যায়, গত ৩১ আগষ্ট বামৈ পূর্বগ্রামে পুকুরের পানিতে ডুবে পাখি আক্তার (৮) ও মাইশা আক্তার (৬) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে, তারা ঐগ্রামের মো. রমিজ মিয়ার মেয়ে। অপরদিকে গত ৪ সেপ্টেম্বর স্বজনগ্রামে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে তাহমিনা (১৭) ও সোনিয়া (১৫) নামে বাকপ্রতিবন্ধি আপন দুই বোনের মৃত্যু হয়েছে। তারা ঐগ্রামের সাধু মিয়ার মেয়ে।
সচেতন মহল বলছেন, শিশুদের পানিতে ডোবার অন্যতম কারণ হলো মা–বাবা বা পরিবারের সদস্যদের অসচেতনতা। বাবারা জীবিকার তাগিদে বেশি সময় বাইরে বাইরে থাকেন এবং মায়েরা গৃহস্থালি কাজের ব্যস্ত হয়ে পড়েন; বাচ্চাকে সঠিকভাবে দেখাশোনা করতে পারেন না। ফলে একটা বাচ্চা তার মায়ের দৃষ্টিগোচরে বাড়ির পাশে পুকুর বা জলাশয়ে কাছে গিয়ে কৌতূহলবশত পানিতে নেমে যায় এবং সাঁতার না জানার কারণে পানিতে ডুবে প্রাণ হারায়। পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঠেকাতে প্রতিটি পরিবারকে বেশি সচেতন থাকতে হবে। ৫/৬বছর বয়স হলেই প্রতিটি শিশু বাচ্চাকে সাঁতার শিখাতে হবে। এছাড়াও হাপাতালে আনতে আনতে অনেকেই বাঁচেনা। তাই যারা উদ্ধার করেন তাদের যদি প্রাথমিক ওই জ্ঞান থাকে তাহলে অনেক শিশুই বেঁচে যাবে, এধরনের মৃত্যু ঠেকাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে মাসে একবার করে প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক সেমিনার কর্মসূচি আয়োজন করলে পানিতে ডুবে শিশুর মৃত্যু কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন তারা।
You may like
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি। সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার...
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
ভয়ংকর সন্ত্রাসীদের অপরাধজগৎকে বলা হয় আন্ডারওয়ার্ল্ড। এ জগতের নিয়ন্ত্রণ থাকে শীর্ষ সন্ত্রাসীদের হাতে। একটা সময় ছিল যখন এই আন্ডারওয়ার্ল্ড কেবল...
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ১২২টি হজ ফ্লাইটে চেপে এখন পর্যন্ত ৪৭ হাজার ৮৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।...