Connect with us

জাতীয়

লাখাইয়ে বিক্ষোভ মিছিলে জনস্রোত, দেখা মেলেনি পুলিশের

Published

on

 চলমান আন্দোলনে গণহত্যা, গণগ্রেফতার এর প্রতিবাদে ও ছাত্রসমাজের ৯দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ,লাখাই’র ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) শিক্ষার্থীরা বুল্লাবাজার সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করে রাখেন। এতে  সড়কে কয়েক ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে।

স্থানীয়রা জানান, বিক্ষোভ মিছিলটি এডভোকেট আবুজাহির কলেজ এলাকা থেকে শুরু হয়ে স্থানীয় বুল্লাবাজারে এসে সমেবত হয়, পরে এখানে  সমাবেশ করে দুপুর ২ঘটিকায় কর্মসূচি সমাপ্ত করে শিক্ষার্থীরা। এর আগে বেলা পোনো ১০টায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহনের জন্য এ উপজেলার অন্যান্য গ্রামের শিক্ষার্থীরা এসে বুল্লাবাজার ব্রিজ এলাকায়  জড়ো হতে থাকে। শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতরাও এতে অংশ নেয় বলে জানাগেছে। 

এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শিক্ষার্থী মোশাহিদুল ইসলাম বাবু, মাহিন আহামেদ, আব্দুল আহাদ মমিন, মিলন মিয়া, মামুন মিয়া, জাকির আহামেদ, রাকিব আহামেদ, জনি আহামেদ সঙ্গীয় লোকজন। 

শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলন  বৈষম্যবিরোধী ছাত্রসমাজের  আন্দোলন, আজকে এই আন্দোলন মাধ্যমে আমরা সবাই কে বলতে চাই আমাদের শহিদ ভাইদের হত্যার বিচারসহ ঘোষণাকৃত দাবী আদায় না হওয়াপর্যন্ত আমাদের আন্দোলন চলবে, সবাইকে পাশে থাকার আহব্বান জানাচ্ছি। রবিবার দুপুরে আবারও আমাদের আন্দোলন শুরু হবে। অপরদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলাকালে  সড়কে পুলিশসহ কোনো আইনশৃংখলা বাহিনীর সদস‍্যদের উপস্থিতি দেখা যায়নি। সর্বত্রই ছিল সুনশান নীরবতা।

এব্যাপারে  লাখাই থানার ওসি আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয় নি, পরে অত্রথানার  উপপরিদর্শক (এসআই) শৈলেশ চন্দ্র দাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এতে গোয়েন্দা নজরদারি ছিল।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়6 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক6 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়7 days ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়7 days ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

Exit mobile version