Connect with us

মিরর বিশেষ

লাখাইয়ে লুন্ঠিত মালামাল উদ্ধার , গ্রেফতার-১

Published

on

লাখাই উপজেলার গুনিপুরে সংঘর্ষে ফরিদ খাঁন নিহতের ঘটনার জেরে, প্রতিপক্ষ  হুমায়ুন, ছোরাব গংদের বাড়িঘর লুটপাটের লুন্ঠিত (ফার্নিচার) মালামাল নিয়ে পালিয়ে যাবার সময় নসাই মিয়া(৫৫) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সে মাধবপুর উপজেলার পুড়াইখোলা গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে। শুক্রবার দিবাগত উপজেলার সিংহগ্রাম এলাকায় এ ঘটনাঘটেছে।

স্থানীয় সুত্রে জানাযায়, ১৫ সেপ্টেম্বর গুনিপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা শরিফুল, আউয়াল, শামীম গং লোকজনের সাথে মোতাব্বির, ছোরাব, হুমায়ুন গং লোকজনের সাথের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে, এতে শরিফুল পক্ষের ফরিদ খাঁন গুরুতর আহতয়ে ১১ অক্টোবর দিবাগতরােত

চিকিৎসাধীন মৃত্যুবরন করেন। তারই জেরে এপর্যন্ত প্রায় ২০/২৫টি ঘর বাড়ি, লুটপাট ও ভাংচুর করে, এতে ঘরবাড়িসহ কয়েক কোটি টাকার মালামাল লুটপাট ভাংচুর হয়। লুটপাটের অংশ হিসেবে শুক্রবার দিবাগতরাতে  শরিফুল, আউয়াল গংদের নির্দেশে মাধবপুরের কয়েকজন লোক দিয়ে লুণ্ঠিত মালামাল পিকাপ যোগে পাচারকালে সিংহগ্রামে স্থানীয় জনতা ঐ লুটপাটকৃত মালামালসহ নসাই মিয়া নামে একজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) জালাল আহমেদ, শৈলেশ দাশ সঙ্গী ফোর্স ঐ ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

 বিষয়টি নিশ্চিত করে মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক(এসআই) শৈলেশ চন্দ্র দাশ বলেন, গুনিপুরের হুমায়ুনের দায়ের করা লুটপাট  মামলায় এ আসামীকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল শনিবার আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।অন্যদিকে  লুণ্ঠিত মালামাল স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে বলে সুত্রে জানাগেছে। 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়6 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত7 days ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ1 week ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত1 week ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত1 week ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি2 weeks ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি2 weeks ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির