Connect with us

জাতীয়

শেয়ারবাজারে ঢালাও দরপতন চলছে, লেনদেন ৩০০ কোটি টাকার নিচে

Published

on

দেশের শেয়ারবাজারে অব্যাহত ঢালাও দরপতন চলছে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় বুধবারও (১৪ মে) শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে চলে এসেছে। এতে নয় কার্যদিবসের মধ্যে বাজারটিতে সব থেকে কম লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। মাঝে কিছু সময়ে জন্য প্রধান মূল্যসূচক সামান্য ঊর্ধ্বমুখী হয়। কিন্তু তা আধাঘণ্টার বেশি স্থায়ী হয়নি। বরং লেনদেনের শেষদিকে শেয়ার বিক্রির চাপ বাড়ায় এক শ্রেণির বিনিয়োগকারী। ফলে ঢালাও দরপতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়।

মাত্রাতিরিক্ত বিক্রির চাপে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় নাম লেখানোর পাশাপাশি বাজারে ক্রেতা সংকটও প্রকট হয়ে উঠে। ফলে কমে যায় লেনদেনের গতি। শেয়ারের দাম কমিয়ে অনেকে লোকসানে শেয়ার বিক্রির চেষ্টা করেও ক্রেতা না থাকায় বিক্রি করতে ব্যর্থ হন।

দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে মাত্র ৬১টি কোম্পানির শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ২৯২টির। ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৯টির শেয়ার দাম বেড়েছে এবং ১৫৩টির দাম কমেছে। আর ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৮টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৭০টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে পচা ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৮টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। তালিকাভুক্ত ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ৩টির দাম বেড়েছে। বিপরীতে ২১টির দাম কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৯১ পয়েন্টে নেমে গেছে।

সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৯৪ কোটি ১৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৯ কোটি ৭৬ লাখ টাকা। এর মাধ্যমে গত ২৯ এপ্রিলের পর বাজারটিতে সব থেকে কম লেনদেন হলো।

এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিচ হ্যাচারির শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৩ লাখ টাকার। ১০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মাগুরা মাল্টিপ্লেক্স।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ব্র্যাক ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিটি ব্যাংক, ফাইন ফুডস, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৭টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ২২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭ কোটি ৬৭ লাখ টাকা।

মিরর বিশেষ7 hours ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি4 days ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ6 days ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

জাতীয়1 week ago

কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু...

জাতীয়1 week ago

অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা

অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি...

জাতীয়1 week ago

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা...

জাতীয়1 week ago

অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!

অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি...

জাতীয়2 weeks ago

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।

হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের...

দূর্নীতি2 weeks ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির