আইন - আদালত
সবকিছু জেনেও নিরব শায়েস্তাগঞ্জ থানা পুলিশ
Published
1 year agoon
By
admin
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাতের অন্ধকার নামতেই বাড়ছে অপরাধের মাত্রা। মাদক চোরাচালান, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, সবকিছু জানার পরও থানা পুলিশ নিরব ভূমিকা পালন করছে, যা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। এ দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের গা-ছাড়াভাবে গত ৫ ফেব্রুয়ারী ডাকতের হামলায় নিহত হয়েছেন ব্যবসায়ী।
শায়েস্তাগঞ্জের বিভিন্ন জায়গায় মাদকের রমরমা ব্যবসা চলছে প্রকাশ্যে। জানা গেছে, সন্ধ্যার পর থেকেই গোপন আস্তানায় বসে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলের কারবার। বিশেষ করে রেলস্টেশন, পুরাতন বাজার এবং আলিপুর শিল্প এলাকয় মাদক ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, কিছু প্রভাবশালী ব্যক্তি ও পুলিশের ছত্রচ্ছায়ায় মাদক ব্যবসা দিনের পর দিন বাড়ছে। সম্প্রতি শায়েস্তাগঞ্জে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ব্যবসায়ী, পথচারী ও যানবাহনের চালকরা প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন। রাতের বেলায় নির্জন রাস্তায় চলাফেরা করা এখন একপ্রকার দুঃসাহসের কাজ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মহাসড়ক ও সংযোগ সড়কগুলোতে ডাকাত দলের তৎপরতা বেড়েছে।
শায়েস্তাগঞ্জের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের আন্তরিকতার অভাব রয়েছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠছে এবং অপরাধের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে।
শায়েস্তাগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, পুলিশের টহল বৃদ্ধি, ডাকাতি এবং মাদক চোরাচালান বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা জরুরি। অন্যথায়, শায়েস্তাগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসর ইনচার্জ দিলীপ কান্ত নাথের মোবাইল নাম্বার একাদিকবার যোগাযোগ চেষ্টা করলে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
You may like
1 Comment
Leave a Reply
Leave a Reply
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
Take a look
March 5, 2025 at 6:36 am
Generally I do not learn article on blogs, however
I wish to say that this write-up very compelled me to check out and do it!
Your writing taste has been amazed me. Thank you, very nice article.