Connect with us

দূর্নীতি

চুনারুঘাটে সক্রিয় সিলিকা বালু পাচারচক্র

| থামানো যাচ্ছে না সিলিকা বালু পাচার

Published

on

প্রশাসনের জোরালো অভিযান ও মামলার পরও থামানো যাচ্ছে না হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু পাচার। বর্তমানে বালু উত্তোলন বন্ধ থাকলেও পূর্বে উত্তোলিত বালু রাতের আঁধারে পাচার করে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। প্রতিদিন ভোরে ট্রাক্টরযোগে পাচার হচ্ছে ২০ থেকে ৩০ গাড়ি বালু। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের রাস্তা, অপরদিকে প্রশাসনের অভিযানের পরও বালু পাচার অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরো দেখুন | বালু মাফিয়ারা এখনো অধরা

স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকার গাদাছড়া থেকে দীর্ঘদিন ধরে সিলিকা বালু উত্তোলন ও পাচার করে আসছে একটি প্রভাবশালী চক্র। সম্প্রতি সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযানে উত্তোলন কার্যক্রম বন্ধ হলেও এখন রাতের আঁধারে বিকল্প রুটে পাচার করা হচ্ছে বালু। প্রশাসনের নজর এড়াতে তারা ব্যবহার করছে গ্রামীণ সড়কগুলো।

অনুসন্ধানে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মিয়া, তার ভাই মাসুক মিয়া এবং কালীনগর এলাকার শামীম মিয়া ও আমজত উল্লাহর তত্ত্বাবধানে বালু উত্তোলন করা হয়। উত্তোলিত এসব বালু ডেওয়াতলী এলাকার বিল্লাল মিয়া, শামীম মিয়া ও বশির মিয়ার মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর এলাকার জুয়েল মিয়ার মালিকানাধীনসহ কয়েকটি অবৈধ ডিপোতে। সেখান থেকে ট্রাকযোগে বিক্রি করা হয় দেশের বিভিন্ন জেলায়।

গত এক বছরে অন্তত ৫ কোটি টাকার সিলিকা বালু পাচার করেছে এই চক্রটি। তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও বালুমহাল আইনে একাধিক মামলা থাকা সত্ত্বেও তারা দুঃসাহসিকভাবে একই কাজ করে যাচ্ছে।

আরও জানা গেছে, আগে পাচারের জন্য সরাসরি ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করলেও বর্তমানে রঘুনন্দন পাহাড়ের ভেতরের রাস্তা, লাদিয়া সড়ক, নিশাপট সড়ক ও শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়ক ব্যবহার করছে পাচারকারীরা।

সাম্প্রতিক অভিযানে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে বালু উত্তোলন ও পাচারের দায়ে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে, বেশ কয়েকটি বালুবাহী ট্রাক্টর ও ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়া সাড়ে ৫ লক্ষাধিক টাকার অর্থদণ্ড এবং ১ লক্ষ ১৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বালুমহাল আইনে ১৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে।
গত বুধবার (২২ অক্টোবর) রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আরও একটি বালুবাহী ট্রাক্টর আটক করে।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযান অবশ্যই প্রশংসনীয়। বালু পাচারকারীদের দৌরাত্ম্য রোধে অভিযান অব্যাহত রাখতে হবে এবং চিহ্নিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষা পাবে।”
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পাচারের এক্সিট পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জাতীয়5 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক5 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়6 days ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়6 days ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির