Connect with us

জাতীয়

সিলেটে বাউল শিল্পীদের কর্মসূচীতে ‘পুলিশের আপত্তি’, একই স্থানে ‘তৌহিদী জনতার’ বিক্ষোভ

Published

on

ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সিলেটে মানবন্ধন ও গানে গানে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়ছিলো বাউল ঐক্য পরিষদ।

আজ বুধবার বেলা আড়াইটায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ এই প্রতিবাদ কর্মসূচী আয়োজন করা হয়েছিলো। তবে প্রায় একই সময়ে ও একই স্থানে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ডেকেছে ‘তৌহিদী জনতা’।

এ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে বাউল শিল্পীদের কর্মসূচী পালন না করতে বলেছে সিলেট মহানগর পুলিশ। এছাড়া অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নগরের চৌহাট্টা
শহীদ মিনার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস সিলেটটুডেকে বলেন, বাউল শিল্পীরা কর্মসূচী পালনের ব্যাপারে আমাদের কছে থেকে কোন অনুমতি নেননি। তবে এই স্থানে তৌহিদী জনতার পক্ষ থেকে একটি কর্মসূচী পালনের জন্য আমাদের কাছে আগেই আবেদন করা হয়েছিলো। তাদের অনুমতি দেওয়াও হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, পরে শুনেছি একই স্থানে বাউলরা একটি প্রোগাম করবেন। বিশৃঙ্খলা এড়াতে তাদের প্রোগাম না করতে বলা হয়েছে। পরবর্তীতে যথাযথভাবে অনুমতি নিয়ে কর্মসূচী ঘোষণা করতেও বলা হয়েছে।

পুলিশের আপত্তির কারণে প্রোগ্রাম স্থগিতের কথা জানিয়ে বাউল ঐক্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক বাউল শিল্পী সূর্যলাল দাশ সিলেটটুডেকে বলেন, পুলিশ কমিশনার আমাদের ফোন করে জানিয়েছেন আজকে শহীদ মিনার এলাকায় তৌহিদী জনতা কর্মসূচী ডেকেছে। তাই আমাদের কর্মসূচী অন্যদিন পালন করতে অনুরোধ জােয়েওেছন তিনি। একারণে আমরা আমাদের আজরে কর্মসূচী স্থগিত করেছি।

তিনি বলেন, আমরা আমাদের দাবি জানাতে চেয়েছিলাম। কিন্তু দাবি জানাতে গিয়ে যদি কোন বিশৃঙ্খলার সৃষ্টি হয় এসবের সাথে আমরা নেই। বাউলরা সবসময় শান্তির পক্ষে।

এ ব্যাপারে শহীদ মিনার প্রঙ্গণে তৌহিদী জনতার বিক্ষোভ কর্মসূচীর উদ্যোক্তাদের একজন ‘হযরত শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ একটি গণমাধ্যমকে বলেন- কথিত বাউলপন্থীরা সমাজকে অসুস্থ করে তুলছে। তাদের কার্যক্রম ইসলামের সম্পূর্ণ বিপরীতে। মানিকগঞ্জে বয়াতি আবুল সরকার ইসলামকে অবমাননা করে চরম দৃষ্টতা দেখিয়েছে। ফলশ্রুতিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে জানতে পারলাম- এটাকে ইস্যু করে সিলেটে বাউলপন্থী নামে অসামাজিকতাকারীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। ফলে আমরাও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিলাম। তবে পুলিশ তাদের বিরত রাখলে আমরা সেখানে যাবো না।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি গানের আসরে আবুল সরকার ‘ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন’ বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ একটি মামলা করেন। মামলার পর আবুল সরকারকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদারীপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। সন্ধ্যার দিকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিসস্ট্রেট আদালতে পাঠানোর পর বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।

এরপর গত রোববার আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে ওই শিল্পীর ভক্ত-অনুসারীদের ওপর হামলা করা হয়। একাধিক বাউলশিল্পীকে ধাওয়া দিয়ে পুকুরে ফেলে দিয়েছে ‘জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’র ব্যানার নিয়ে আসা মিছিলকারীরা। এ ঘটনায় আবুল সরকারের তিনজন অনুসারী আহত হয়েছেন।

দূর্নীতি2 days ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

দূর্নীতি4 days ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়5 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়6 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়1 week ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়1 week ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ3 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত4 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

Exit mobile version