Connect with us

দূর্নীতি

হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মস্থলে নেই লিফটের অপারেটর, ভোগান্তিতে সাধারণ রোগীরা

Published

on

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ৮ম তলা ভবনে কাগজে কলমে লিফটের অপারেটর থাকলেও কর্মস্থলে অনুপস্থিত থেকে তিনি নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন।

এতে করে রোগী নিয়ে স্বজনদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। লিফট চালানো না জানা, বিদ্যুৎ চলে গেলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টির পাশাপাশি সচেতনতার অভাবে অনেকে লিফট ব্যবহার করতে পারছেন না।

অনেকের অভিযোগ- লিফট অপারেটর যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতো তাহলে এমন সমস্যা হতো না। এ ছাড়া মাঝে মাঝে লিফট বিকল হয়ে গেলেও অপারেটর না থাকায় দুর্ভোগ বাড়ে। 

গত জুন মাসে আউটসোর্সিংয়ের ভিত্তিতে বেশকিছু সংখ্যক লোক হাসপাতালে নিয়োগ দেয়া হয়। নিয়োগ দেয়া হলেও কাজের কাজ হচ্ছে না কিছুই। নিয়োগকৃতদের মধ্যে বেশির ভাগ লোক নিয়োগ দেয়া মুখ দেখে।

যে কারণে অনেকে তাদের দায়িত্ব পালন না করে কেউ কেউ এ চাকরির পাশাপাশি ব্যবসাসহ বিভিন্ন কাজে মত্ত থাকেন। ফলে রোগী বা তার স্বজনরা হন সেবা বঞ্চিত।

২ জন লিফট অপারেটর ৮ ঘন্টা করে ১৬ ঘণ্টা ডিউটির জন্য চুক্তিবদ্ধ হলেও তারা সর্বসাকুল্যে ১ ঘণ্টা ডিউটি করে বেতন নিচ্ছেন।

তাছাড়া গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, অপারেটরের চেয়ার আছে কিন্তু অপারেটর নেই। রোগীর স্বজনরা অভিযোগ করেন কোনো সময়ই তাদের দেখা যায় না। সম্প্রতি বেশ কয়েকবার লিফটে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়। যা নিয়ে রীতিমতো হুলুস্থুল কান্ড পড়ে যায় হাসপাতাল পাড়ায়। 

মিরর বিশেষ2 days ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি5 days ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ6 days ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়2 weeks ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়3 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি3 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ4 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়4 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়4 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ1 month ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

Exit mobile version