জাতীয়
হবিগঞ্জ-১ আসনে এনসিপির চমক মনোনয়ন জমা দিয়ে আলোচনার কেন্দ্রে নাজমুল ইসলাম
Published
4 months agoon
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে প্রার্থীতা নিয়ে এখন চায়ের আড্ডা থেকে রাজনৈতিক অঙ্গন—সবখানেই তোলপাড়। কে হবেন আগামী দিনের জননেতা, কে নেতৃত্ব দেবেন নবীগঞ্জ-বাহুবলের মানুষের নতুন স্বপ্নকে—এ নিয়ে সরব আলোচনা চলছে সর্বত্র। ঠিক এমন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সম্ভাব্য প্রার্থী, নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান—নাজমুল ইসলাম।
১১ নভেম্বর অনলাইনে এনসিপির মনোনয়ন ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন তিনি। দলীয় মনোনয়ন পেলে জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে বিজয়ী হতে পারবেন—এমনটাই বিশ্বাস তার।
গত ৩১ বছর ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে নাজমুল ইসলাম পরিচিত মুখ হয়ে উঠেছেন। প্রবাসী জোট ডায়াস্পোরা অ্যালায়েন্স এনসিপি’র সদস্য, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনাতগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক, স্থানীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন তিনি।
যদিও তিন বছর ধরে প্রবাসে আছেন, তবুও এলাকার প্রতিটি খবরাখবর নিয়মিত জেনে থাকেন—এমনটাই জানিয়েছেন তিনি নিজেই।
তিনি বলেন, “দীর্ঘদিন দেখেছি আমাদের এলাকার মানুষ নানাভাবে বঞ্চিত। এনসিপি উন্নয়ন ও সেবার রাজনীতিতে বিশ্বাসী—প্রতিহিংসার নয়। নবীগঞ্জ–বাহুবলের অনুন্নত জনপদের পরিবর্তনে এনসিপির পতাকাতলে কাজ করতেই মনোনয়ন চাইছি।
তার ভাষায়, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়—এটা দায়িত্ব। ন্যায়বিচার, স্বচ্ছতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আদর্শ এনসিপি ধারণ করে, তা আমার চিন্তা–চেতনার সঙ্গে মিলে যায়।
শুভাকাঙ্ক্ষী, নেতা–কর্মী এবং সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করে নাজমুল ইসলাম বলেন, দলমত নির্বিশেষে মানুষের জীবনমান উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। মানুষের ভালোবাসাই আমার বড় শক্তি।
মনোনয়ন দাখিলের পর থেকেই নবীগঞ্জ–বাহুবলে তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন থেকে তৃণমূল—সর্বত্র নতুন আলোচনার ঝড় উঠেছে। নির্বাচনী মাঠে নতুন বর্ষার স্রোতের মতোই ছড়িয়ে পড়েছে নাজমুল ইসলামের নাম। তার সম্ভাব্য প্রার্থীতা নিয়ে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশা, নতুন আলাপ, আর নতুন উত্তেজনা।
You may like
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
