Connect with us

আইন - আদালত

হবিগঞ্জে ২০২৩ সালে ১২ মাসে ৩৫ খুন

Published

on

হবিগঞ্জে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এক বছরে অন্তত ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রামে আধিপত্য বিস্তার, যৌন লালসা, যৌতুক, পূর্বশত্রুতা, নির্বাচন পরবর্তী বিরোধ ও জমিজমা নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণে ৩৫ জন খুন হয়েছেন বলে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদে প্রকাশ পেয়েছে। এর মধ্যে অধিকাংশ আলোচিত ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ, র‌্যাব ও পিআইবি। গত এক বছরে জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে বৃহত্তম গ্রাম বানিয়াচং উপজেলায়। বিশেষ করে হাওরাঞ্চলের এ উপজেলায় গ্রাম্য দাঙ্গায়ই সবেচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও র‌্যাবের অভিযানে অধিকাংশ খুনের সঙ্গে জড়িত ঘাতকদের  গ্রেপ্তার করা হয়েছে। 

প্রাপ্ত তথ্যমতে, এক বছরে  জেলার বানিয়াচং উপজেলায় ১২টি, চুনারুঘাটে ৫টি, লাখাইয়ে ৩টি, হবিগঞ্জ সদরে ৪টি, বাহুবলে ৩টি, মাধবপুরে ৩টি, আজমিরীগঞ্জে  ২টি, নবীগঞ্জে ২টি ও শায়েস্তাগঞ্জে ১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা গেছে। এ ছাড়া গ্রাম্য দাঙ্গা, রাজনীতি, পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণে এক বছরে সংঘর্ষে অন্তত ২ হাজারের অধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে বানিয়াচং উপজেলায় ৮০০, সদর উপজেলায় আরও অন্তত ৫ শতাধিক আহত হন। বাহুবলে ১৫০, নবীগঞ্জে ১৬৫, মাধবপুরে ১৪৫, লাখাইয়ে ১৯০, আজমিরীগঞ্জে ১১৫, চুনারুঘাটে ১১০ ও শায়েস্তাগঞ্জে ১২০ জন আহত হয়েছেন। শহরে পরপর ৩টি পুলিশ-বিএনপি’র ঘটনায় ৩ শতাধিক নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ছাড়া গ্রাম্য দাঙ্গায় বেশি আহত হয়েছেন বানিয়াচংয়ে। অন্যান্য উপজেলায় কমবেশি সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। গ্রাম্য দাঙ্গা রোধকল্পে পুলিশ সচেতনতার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও থামেনি সংঘর্ষ। গ্রাম্য সর্দার প্রথা ও মাতব্বরদের দলাদলির কারণে প্রত্যন্ত অঞ্চলে সহিংসতার ঘটনা বেশি ঘটছে। সব মিলিয়ে গেল বছর অনেকটা আলোচনার মধ্যেই পার করেছেন হবিগঞ্জের জনগণ। 

এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামসুল হক জানান, প্রত্যেকটি সংঘর্ষ ও হত্যাকাণ্ডের পরপরই হবিগঞ্জ জেলা পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। অনেক লোমহর্ষক ও ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্যও ২৪ ঘণ্টার মধ্যেও উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছে পুলিশ। তবে এ জেলা যেহেতু দুর্গম হাওর, নদী ও পাহাড়বেষ্টিত তাই ইচ্ছে থাকলেও অনেক সময় দ্রুত সময়ের মধ্যে পৌঁছতে পারে না পুলিশ। তবে এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

1 Comment

1 Comment

  1. mitolyn

    January 27, 2026 at 1:36 am

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়5 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক6 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়6 days ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়6 days ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

Exit mobile version