মিরর বিশেষ
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
Published
5 months agoon

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার না থাকায় জমি নিবন্ধনসহ বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন সেবা নিতে এসে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অফিসটির সর্বশেষ সাবরেজিস্ট্রার আবুল কাশেম গত বছরের ৭ আগস্ট অবসরজনিত ছুটিতে যান। এরপর থেকে তাঁর স্থলে নতুন কোনো সাবরেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে বানিয়াচং উপজেলার সাবরেজিস্ট্রার আব্দুস সালাম সপ্তাহে তিন দিন-সোম, মঙ্গল ও বুধবার-খণ্ডকালীন দায়িত্ব পালন করছেন। বাকি দিনগুলোতে কার্যত নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গতকাল (বৃহস্পতিবার) সরেজমিনে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে দেখা যায়, জমি নিবন্ধন ও অন্যান্য সেবা নিতে আসা অনেকেই সাবরেজিস্ট্রার না থাকায় কাজ না করেই ফিরে যাচ্ছেন।
ইনাতাবাদ এলাকার কাতারপ্রবাসী আহমদ হোসেন জানান, শনিবার তাঁর কাতারে ফিরে যাওয়ার কথা। এর আগে শখের একটি জমি কেনার জন্য বৃহস্পতিবার দলিল নিবন্ধন করতে অফিসে এসেছিলেন। কিন্তু সাবরেজিস্ট্রার না থাকায় তিনি দলিল নিবন্ধন করতে পারেননি।
তিনি বলেন, “আমি জানতাম না, হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসে প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। বিষয়টি আগে জানলে হয়তো অন্যভাবে পরিকল্পনা করতাম।”
স্থানীয় দলিল লেখক ফয়সল বলেন, “সাবরেজিস্ট্রার না থাকায় প্রতিদিনই অনেক সেবা প্রত্যাশী অফিসে এসে কাজ না করেই ফিরে যাচ্ছেন। এতে যেমন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন, তেমনি অফিসের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।”
অফিসের প্রধান সহকারী (হেড ক্লার্ক) অরুণ জানান, বানিয়াচং উপজেলার সাবরেজিস্ট্রার সপ্তাহে মাত্র তিন দিন দায়িত্ব পালন করছেন। ফলে বাকি দিনগুলোতে নিবন্ধন কার্যক্রম সীমিত হয়ে পড়ে।
অফিস সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০টি দলিল নিবন্ধন হয়। এছাড়া শতাধিক দলিলের নকলের আবেদন জমা পড়ে।
কিন্তু স্থায়ী সাবরেজিস্ট্রার না থাকায় এসব সেবা যথাসময়ে দেওয়া সম্ভব হচ্ছে না।
সেবা প্রত্যাশী, দলিল লেখক ও অফিস সংশ্লিষ্টরা দ্রুত হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার পদে একজন স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন।
তাদের মতে, দ্রুত নিয়োগ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং সরকারি সেবার মানও ব্যাহত হবে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা
ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি
হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...
হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক
হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে...
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ...
ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি
কখনো কোন সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে কিছুদিন আগে আদালত...
হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনকালে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতা, দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং যৌথবাহিনীর অভিযানের সময়...
হবিগঞ্জের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য জি কে গউছের ডিও
হবিগঞ্জের চারটি শতবর্ষী ঐতিহ্যবাহী বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো....
হবিগঞ্জ থেকে ঢাকায় দাওয়াতে ইসলামীর ইজতেমায় যাচ্ছেন হাজারো মুসল্লি
আশিকানে রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘সুন্নাতে ভরা ইজতেমা’। আগামী ১৮, ১৯ ও...
সুনামগঞ্জে একসঙ্গে আনসার বাহিনীতে চাকরি পেলেন চার বন্ধু
একই কলেজে পড়াশোনার সুবাদে ঘনিষ্ঠতা, সেখান থেকে বন্ধুত্ব। একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতার জন্য চাকরি খুঁজছিলেন তারা। চাকরির জন্য আবেদনও...
মাধবপুরে কৃত্রিম ভূকম্পন, এলাকায় আতঙ্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্যাস অনুসন্ধানে সিসমিক জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি...
আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে আখ মাড়াইয়ের ঐতিহ্য
একসময় শীত এলেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর তীরজুড়ে শুরু হতো আখ মাড়াইয়ের ধুম। কাঠের ঘানি ঘুরিয়ে মহিষের সাহায্যে আখ পিষে...