দূর্নীতি
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
Published
2 months agoon

হবিগঞ্জের লাখাই উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশের এক মাসের মধ্যেই প্রকল্পের অব্যয়িত ১৯ লাখ ৩২ হাজার ৮৩৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার কালিয়াদারা-তেঘরিয়া ও সাতাউক খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় সাশ্রয়ের মাধ্যমে এ অর্থ ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
এর আগে গত ২৫ জুন “লাখাইয়ে খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি” শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়নে নানা অসঙ্গতি, শ্রমিক উপস্থিতি, কর্মদিবসের গরমিল, কাজের অগ্রগতি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতার প্রশ্ন তুলে ধরা হয়েছিল। সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের উদ্যোগে মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া খাল ও সাতাউক খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কালিয়াদারা-তেঘরিয়া খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দ ছিল ১ কোটি ৩০ লাখ ৩ হাজার ৬৯০ টাকা এবং সাতাউক খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৩৭ টাকা। দুটি প্রকল্পে মোট বরাদ্দের বিপরীতে ২ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮৮৮ টাকা ব্যয় হয়েছে। অবশিষ্ট ১৯ লাখ ৩২ হাজার ৮৩৯ টাকা সরকারি বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জানা গেছে, তেঘরিয়া প্রকল্পের আওতায় প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার এবং সাতাউক খালে প্রায় ৪ দশমিক ৬৫ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। কালিয়াদারা-তেঘরিয়া প্রকল্পের কাজ শুরু হয় ২৪ এপ্রিল এবং সাতাউক খালের কাজ শুরু হয় ১০ মে। উভয় প্রকল্পের কাজ শেষ হয় ২৮ জুন ২০২৬।
প্রশাসনের দাবি, প্রকল্পের প্রতিটি ধাপে নিয়মিত তদারকি, ব্যয়ের স্বচ্ছতা এবং পরিকল্পিত বাস্তবায়নের মাধ্যমে কম খরচে মানসম্মত কাজ সম্পন্ন হওয়ায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় হয়েছে।
You may like
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...