দূর্নীতি
চাঁদাবাজিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছেন ইউএনও
Published
1 year agoon
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সর্বত্র জুড়ে চলছে টোলের নামে চাঁদাবাজি। এসব চাঁদাবাজদের প্রত্যক্ষ সহযোগী হিসেবে কাজ করছেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক পল্লব হোম দাস। শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্ধারিত কোন গাড়ির স্ট্যান্ড না থাকা সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে টোল আদায়ের জন্য দেওয়া হয়েছে ইজারা। সেই সুযোগে কতিপয় ব্যাক্তি ইজারার কাগজ দেখিয়ে শুরু করেছেন চাঁদাবাজি। শায়েস্তাগঞ্জ পৌরসভায় যাত্রীবাহি কিংবা পণ্যবাহী যেকোনো ধরনের গাড়ি প্রবেশ করলেই দিতে হয় চাঁদা। চাঁদা না দিলেই মারধর ও হয়রানির শিকার হতে হয় চালকদেরকে।
এ বিষয়ে ইউএনওর কাছে নালিশ করলে তিনি উল্টো সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে অভিযোগকারীদের হেনস্তার হুমকিও দেন।
জানা যায়, গত ২৯ জুলাই ও ২৯ আগস্ট দুই দফায় এক বিএনপি নেতার কাছে পৌরসভার স্ট্যান্ড ইজারা দেওয়া হয়। ওই ব্যক্তি ইজারা নিয়েই তার লোকজন কে দিয়ে সড়ক, রেল পার্কিং এবং রেলওয়ের জমিতে অবস্থিত বিভিন্ন স্ট্যান্ডে শুরু করেন চাঁদাবাজি। গত সোমবার (১ সেপ্টেম্বর) রেলওয়ের জমিতে অবস্থিত দেউন্দী-শায়েস্তাগঞ্জ সড়কের স্ট্যান্ডের প্রতিটি গাড়ি থেকে ১৫ টাকা করে চাঁদা দাবি করা হয়।
চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে হেনস্তা করে স্ট্যান্ড থেকে বের করে দেওয়া হয়। তারা বাধ্য হয়ে বিশ্বরোড এলাকায় গিয়ে অবস্থান নেন। পরবর্তীতে তাদের একটি প্রতিনিধি দল শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়ে নালিশ করলে তিনি উল্টো তাদেরকে সেনাবাহিনী-পুলিশ দিয়ে হেনস্তার হুমকি দেন।
এ বিষয়ে একাধিক চালক জানান, গত এক মাস আগে হঠাৎ করে ইউএনও পল্লব হোম দাস তাদের উপর ১৫ টাকা করে টোল চাপিয়ে দেন। এ সময় তারা প্রতিবাদ জানালে স্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে এক মাস পরে এটা বাতিল করে দেওয়া হবে বলে জানান।
কিন্তু পরবর্তীতে আবারও ইজারা দিয়ে টোলের নামে শুরু হয় চাঁদাবাজি। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে স্ট্যান্ড থেকে বের করে দেওয়া হয়। এমনকি তাদেরকে সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে হেনস্তার হুমকিও দেন ইউএনও।
শাহিন মিয়া নামে এক চালক বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদা আদায়ের চেষ্টা করা হলে আমরা এটা দমন করি। কিন্তু বর্তমানে ইউএনও কিছু বিএনপি নেতাকে নিয়ে আবার সেটি চালু করেছেন। ইউএনও আওয়ামী লীগের লোক এটা আমরা সবাই জানি। তিনি চাচ্ছেন দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে। যে কারণে আমরা তার কাছে গেলে তিনি আমাদেরকে সেনাবাহিনী-পুলিশ দিয়ে হয়রানি হুমকি দিয়েছেন।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পল্লব হোম দাস বলেন, পৌরসভায় এসে সঠিক তথ্য নিয়ে যাবার জন্য অনুরোধ করা হলো। ইজারা বাতিল করা হয়েছে।
You may like
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
