দূর্নীতি
বনের সর্বনাশ করছেন বন কর্মকর্তা
Published
1 year agoon
হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের অন্তর্গত জগদীশপুর বিট কাম চেকস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কাদিরের বিরুদ্ধে বনের গাছ বিক্রি, স্ট্রিপ বাগানের টাকা লুপাট ও সরকারি নার্সারির চারা বিক্রি করে অর্থ আত্মসাৎ সহ নানান অভিযোগ উঠেছে।
জানা যায়, জগদীশপুর বিটে যোগদানের পর থেকেই চোরা কারবারিদের সাথে আতাত করে বিটের অন্তর্গত বন থেকে সেগুন, গর্জন, চাপালিশের মত মূল্যবান গাছ বিক্রি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এই কর্মকর্তা। সুফল প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে (এএনআর) বাগানের বিপরীতে আসা ৬ লক্ষ টাকা আত্মসাৎ করেন।
এছাড়াও এনরিচমেন্ট ও বেত বাগানের জন্য আসা মেইন্টিন্যান্স খরচ ও পাহারাদারের অর্থ বিতরণ না করে নিজেই আত্মসাৎ করেন। একই সাথে সরকারি খরচে হবিগঞ্জ নার্সারিতে ৫২ হাজার চারা উৎপাদন করে ৩০ হাজার ছাড়া বিক্রি করলেও মাত্র ১৫ শ চারার মূল্য সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি ৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন ।
সরকারি অর্থ আত্মসাৎ করে অল্পদিনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন ফরেস্টার গোলাম কাদির। বিভাগীয় বন কর্মকর্তার আস্থাভাজন হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিরুদ্ধে গাছ বিক্রি সহ নানান বিষয়ে একাধিক অভিযোগ দায়ের হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো থাকে দায়িত্ব দেওয়া হয়েছে জগদীশপুর চেক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তার। ফলে বনজ দ্রব্য পরীক্ষণের নামে গাড়ি আটকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে যাচ্ছেন নিয়মিত।
এছাড়াও রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের গাছসহ সিলেট অঞ্চলের বিভিন্ন বিটের গাছ পাচারকারী গাড়ি পাস দিয়ে চেক স্টেশন থেকে আয়ের একটি অংশ প্রতিমাসেই বিভাগীয় কর্মকর্তাকে দেন তিনি। পুরস্কার স্বরূপ চেক স্টেশনে এক বছরের বেশি দায়িত্ব পালনের সুযোগ না থাকলেও বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির তাকে দেড় বছর ধরে দায়িত্ব দিয়ে রেখেছেন।
অভিযোগের বিষয়ে ফরেস্টার গোলাম কাদেরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
