মিরর বিশেষ
চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ছাত্রকে ছুরিকাঘাত
Published
1 year agoon
By
admin
হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনকারী সোহাগ গাজিকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে অপর ছাত্র আন্দোলনকারী সাকিবের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠেছে। আহত অবস্থায় সোহাগকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সোহাগ গাজী বলেন, শহরতলীর উমেদনগর এলাকার বাসিন্দা সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং সিএনজি স্টেন্ড দখলের অভিযোগ ওঠে। যে কারণে সেসহ অন্যরা তাকে বাধা দিয়ে বিভিন্ন প্রগ্রাম করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সাকিব।
সোহাগ গাজীর দেয়া ফেসবুক পোস্ট
আসসালামু আলাইকুম।
সবাই একটা বিষয় নিয়ে অনেক মন্তব্য করতেছেন। এবং ভূল বুঝতেছেন। আমি সোহাগ গাজী অনেক দিন যাবত সেচ্ছাসেবী হয়ে সামাজিক কার্যক্রম এর সাথে জড়িত। আজ পর্যন্ত আমার নামে সামাজিক কার্যক্রমে কোন দিন অহ কেও বলতে পারবে না যে আমার নামে কোন অভিযোগ অথবা দূর্নীতির সাথে জড়িত আমি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয় নিয়ে কথা বলি। আমরা যখন শুরু থেকে আন্দোলনে অংশগ্রহন করি প্রত্যেক টা প্রোগ্রাম মারামারি সামনের সারি থেকেই অংশগ্রহণ করেছি এবং আমরা সফল অহ হয়েছি। না হয় আমরা যারা নেতৃত্বাধীন ছিলাম হয়তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেতো।
এখন মূল কথা হলো সাকিব একা ত আর আন্দোলন সফল করেনি। হাজার হাজার মানুষ ছিলো। এর মাঝে নেতৃত্বাধীন কিছু মানুষ ছিলো যারা আন্দোলন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
গত কিছুদিন এর ঘটনা হলো যারা আন্দোলনে নেতৃত্বাধীন ছিলো এবং বিজয়ের পর থেকে সাকিব সবার থেকে আলাদা হয়ে যায়। আলাদা কাজ করে তাতে আমাদের কোন সমস্যা অহ নাই আমরা এর কোন কাজেই বাধা দেইনি।
বন্যায় যখন আমরা সবাই আলাদা আলাদা কাজ করি তখন সাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানার এর নামে ফান্ড কালেকশন করে তাতেও আমরা কোন বাধা দেইনি। পরবর্তীতে দেখা যায় সাকিব কত টাকা কালেকশন হইছে তার কোন আপডেট দেয়নি। এই বিষয় নিয়েও অনেক মানুষ আমাদের সাথে উল্টাপাল্টা কথা বলছে। সাকিব কালেকশন করা টাকা টিএসসিতে দিয়ে আসে টিএসসিতে টাকা দেওয়ার পরেও আরো দুইদিন ফান্ড কালেকশন করে সাকিবের একটা গ্রুপ। যার পাবলিক পোস্ট করেছেন অনেকেই।
পরবর্তীতে আমরা আবারো শুনি একটা স্টেন্ড দখল এর ঘটনা নিয়ে সাকিব বিতর্কিত হয়েছে তাও আমরা কোন কথা বলিনি।
তারপর আবার সাকিবের গ্রুপের একজন খাদ্য গুদাম রোড এর পিন্টু নামের একজনের থেকে টাকা এবং চাল, ডাল, তেল নেওয়ার খবর পাই।
আমরা কেন্দ্রে ঘোষণা করা কোন প্রোগ্রাম ডাকলে সাকিব আমাদের পোস্ট করার অনেক পরে আমাদের ব্যানার এবং আমাদের ক্যাপশন কপি করে সেইম লোকেশন সেইম ডেইট শুধু আমাদের থেকে ১ ঘন্টা আগে প্রোগ্রাম এর টাইম দিয়ে পোস্ট করে।
সব কিছু মিলিয়ে আমরা সাকিবের থেকে আলাদা কাজ করি। এবং আমাদের কার্যক্রম ছিলো সদর হাসপাতাল নিয়ে, এস.পি স্যারের সাথে দেখাও করি আমরা। অতিরিক্ত জেলা প্রশাসক স্যারের সাথেও আমরা দেখা করি।
গতকালকের ঘটনা হলো আমাদের নবী কে অবমাননা করার জন্য যে আন্দোলন করা হয়েছিলো সেই আন্দোলন এক পর্যায়ে থানার সামনে আসে আমরা থানার গেইটে দারাই যেনো মানুষ থানার ভিতরে না ঢুকতে পারে। এক পর্যায়ে থানার গেইট খুলে মানুষ ভিতরে প্রবেশ করে পরবর্তীতে আমরা থানার সামনে থেকে সরে আসি সবাই। পরে সাকিব সহ সাকিবের গ্রুপ থানার ভিতরে অবস্থান করে। তারপর সাকিব বের হয়ে আসে এবং আমাদের সহযোদ্ধা ভাই রাসেল কে সাকিব সহ ২-৩ জন কথা বলার জন্য সদর হাসপাতালের সামনে নিয়ে যায় রাসেল ভাইয়ের সাথে আমরা সবাই যাই। পরে রাসেল ভাইর সাথে সাকিব খারাপ ব্যবহার শুরু করে তখন সাকিবের অই এক ছোট ভাই সামি সাকিবকে বোঝানোর চেষ্টা করে সাকিবে সামিকেও গালাগালি শুরু করে তাও খুব খারাপ ভাষায় তারপর আমি যখন বলি ছোট ভাইকে কেনো গালাগালি করতেছে তারপর সাকিব আমার সাথেও খারাপ ব্যবহার শুরু করে।
তারপর শাহ্ রাজিব আহমেদ রিংগন ভাই আমাদেরকে বলেন তুমরা এখন এখান থেকে চলে যাও আমরা বিষয়টি পরে দেখবো তারপর আমরা যখন চলে যাবো ঠিক তখনই সবার সামনে প্রকাশ্যে সাকিব সহ সাকিবের সাথের সবাই দেশীয় অস্ত্র টেডা, রামদা ফিকল নিয়ে আমাদের জানে মেরে ফেলার জন্য আক্রমণ করে। তখন সেখানে উপস্থিত রিংগন ভাই সহ মাহবুব ভাই এবং আরো অনেক মানুষ তাদের আটকানোর চেষ্টা করেন। পরে আমরা যখন ফেরত চলে যাই সাকিবের পুরো টিম আবার নিউ মুসলিম কোয়ার্টার হয়ে আমাদের কে মারার জন্য ধাওয়া করে আমরা তখন ছত্রভঙ্গ হয়ে সার্কিট হাউজের ভিতরে গিয়ে আশ্রয় নেই। আমরা প্রায় ২ ঘন্টার উপরে সার্কিট হাউজের ভিতরে নিরুপায় হয়ে আটকে ছিলাম।
এইদিকে সাকিব সবাইকে নিয়ে আমার বাসার দিকে আসে আমার পরিবারকে আক্রমণ করার জন্য এবং প্রকাশ্যে লাইভে এসে আমাকে জানে মারার হুমকি দেয়। তখনও আমরা সার্কিট হাউজের ভিতরে এক পর্যায়ে যখন আমি উত্তেজিত হয়ে আমার বাসায় যাওয়ার চেষ্টা করি সবাই আমাকে আটকায় এবং সেনাবাহিনীর দুইটি টিম বের হয়। সেনাবাহিনী খোজাখুজি করার পর না পেয়ে আবার চলে আসেন। তখন রাত আনুমানিক ১ টার উপরে। তারপর আমরা সবাই সিদ্ধান্ত নেই বাসায় ফেরত চলে যাবো সবাই সবার বাসার দিকে রউনা হয়।
সেইম আমিও আমার বাসার দিকে রউনা হই, আমাকে আমার একজন বড় ভাই রুবেল এবং আমার এক বন্ধু সিনেমা হল এর সামনে নামিয়ে দেয়। আমি হেঁটে হেঁটে বাসার দিকে আগাই বাসার কাছে আসতেই হেলমেট পরা সাকিব সহ আরো ৩-৪ জন আমাকে মারার জন্য চুরি এবং চাপাতি নিয়ে আসে এবং আমাকে এলোপাথাড়ি কুপানো শুরু করে। পরে আমার এলাকার পাহারাদার এবং এক বড় ভাই চিৎকার শুনে দৌড়ে আসলে তারা পালিয়ে যায়।
তারপর আমি বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে বিদ্যুৎ অফিসের গাড়ি দিয়ে সাথে আরো ২-৩ জনকে নিয়ে সদর হাসপাতালে যাই। সাথে সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গ্রুপে ভয়েজ দিয়ে জানিয়ে দেই তখন প্রায় রাত ১:৫০ এর মত হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আমার চিকিৎসা শুরু করেন এবং আমি চিকিৎসারত আছি এখনো।
পরবর্তীতে আমি বাদি হয়ে থানায় মামলা করি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর দায়িত্বরত সবাই একটি জিডি করেন উনাদের নিরাপত্তার জন্য।
সবশেষে বলতে চাই খুব দ্রুত এর ব্যবস্থা না নিলে আবারো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেয়া হবে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাকিব ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হবিগঞ্জ শহরের সিনেমাহল রোড এলাকায় তার ওপর হামলা চালায়। একপর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে গাজীকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এর আগে সোহাগ গাজীর বন্ধু ছাত্র আন্দোলনকারী মাহাদী হাসান তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সাকিব তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। একপর্যায়ে তারা সার্কিট হাউসে আশ্রয় নেন এবং সবাইকে ছুটে যাওয়ার জন্য আহ্বান জানান।
সাকিবের দেয়া ফেসবুক পোস্ট

সিলেট ভয়েস এর তথ্য অনুযায়ী, এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল-গালিব বলেন, ‘ঘটনার খবর শুনেছি, কিন্তু বিস্তারিত আমার জানা নেই। আসলে ওইখানে-তো আমাদের কোন দায়িত্বশীল কমিটি নাই যে কারণে আমরা প্রকৃত বিষয়টি পাচ্ছি না। আগামী বৃহস্পতিবার আমরা জেলা সফরে যাবো। ওইখানে যাওয়ার পরে সরাসরি সবকিছু তুলে ধরবো আমরা।’
এ বিষয়ে হবিগঞ্জ সদর থনার (ওসি) নুরে আলম জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You may like
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
স্ক্রিনশটে নয়ন মনির ক্যাসিনো কারবার
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
চুনারুঘাটে থামছে না বালুখেকোদের তাণ্ডব, নোটিশ দিয়েই ‘দায়সারা’ পরিবেশ অধিদপ্তর
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
বানিয়াচং–আজমিরীগঞ্জসহ বৃহত্তর সিলেটবাসীর প্রত্যাশা: ডা. জীবনকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির
