Connect with us

জাতীয়

জনগণের মুখে হাসি ফোটানোই বিএনপি রাজনীতির মূল লক্ষ্য -জিকে গউছ

Published

on

বিএনপি কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয় সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগ কারী মেয়র জি কে গউছ বলেছেন-জনগণকে নিয়ে আমাদের রাজনীতি, প্রিয় নেতা তারেক রহমান বলেছেন আগামি দিন- কে রাষ্ট্র পরিচালনা করবে, সে ফয়সালা করবে বাংলাদেশের জনগণ, এতএব জনগণের মুখে হাসি ফোটানোই হচ্ছে বিএনপির রাজনীতির মুল লক্ষ্য। আমরা সেই নিরীক্ষেই কাজ করব। তিনি আরও বলেন আমরা চেষ্টা করব আমাদের দ্বারা দেশ বা জনগণের যেন কোনো ক্ষতি না হয়, আমরা সেই দিকেই আমাদের মনোনিবেশ করব। আমরা চাই সেই পুলিশ, যে পুলিশ জনগণের পক্ষে কাজ করবে। আমার চাই সেই প্রশাসক যে প্রশাসক জনগণকে রক্ষা করবে, আমরা আওয়ামীলীগ পুলিশ যেমন পছন্দ করিনা, তেমনই বিএনপি পুলিশ পছন্দ করিনিা, আমরা চাই এই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা জনগণের ভাগ্য পরিবর্তনে তারা সচেষ্ট থাকবে, তাহলে দেশ ও জনগণ শান্তি থাকব স্বস্তি থাকবে। গতকাল শুক্রবার সকাল ১০টায় লাখাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে উপজেলার ১০৮ টি পরিবারকে নগত ১হাজার টাকা করে মোট একলক্ষ আট হাজার টাকা বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃ জেলা বিএনপি নেতা জালাল আহমেদ, শফিকুর রহমান সেতু, উপজেলা বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামছুউদ্দিন, লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ লায়েছ। অন্যান্যদের মতো এতে তাজুল ইসলাম মোল্লা, আরিফ আহমেদ রুপন, মশিউর রহমান চৌধুরী সাচ্ছু, আজম আহমেদসহ লাখাই উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়13 hours ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ2 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি5 days ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

দূর্নীতি2 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

Exit mobile version