Connect with us

জাতীয়

ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকা

Published

on

ঢাকায় কর্মরত হবিগঞ্জের লাখাই উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল- ‘ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরাম’। বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভা শেষে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর ও নেক্সাস টেলিভিশনের উপস্থাপক আমিন ইকবালকে আহ্বায়ক এবং খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদকে সদস্যসচিব করা হয়েছে। আহ্বায়ক কমিটি সবার সঙ্গে যোগাযোগ ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সংগঠনের আহ্বায়ক আমিন ইকবাল জানান, শেকড়ের প্রতি দায়বদ্ধতা থেকেই ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ। আমরা ঢাকায় কর্মরত লাখাই উপজেলার সাংবাদিক সমাজের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই। সদস্যসচিব শিপার মাহমুদ বলেন, আমাদের এ প্ল্যাটফর্ম লাখাইয়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। পাশাপাশি ঢাকায় কর্মরত লাখাই উপজেলার অন্যান্য পেশার লোকদের কল্যাণেও কাজ করবে এ সংগঠন। উল্লেখ্য, কমিটির আহ্বায়ক আমিন ইকবাল বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক এবং শিল্প-সাহিত্যবিষয়ক প্রতিষ্ঠান ‘সৃজন’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ ও আমাদের সময় ডটকমে সহ-সম্পাদক পদে দীর্ঘদিন কাজ করেছেন। মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক ছিলেন প্রায় এক দশক।

অন্যদিকে সংগঠনটির সদস্যসচিব শিপার মাহমুদ মাসিক সাময়িকী ‘রূপান্তর’- এর সম্পাদক ও সামাজিক সংগঠন রূপান্তর বাংলাদেশের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার, দৈনিক উত্তরা নিউজ- এর মফস্বল বিভাগে সাব-এডিটর এবং অগ্রযাত্রা পত্রিকার বার্তা প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

জাতীয়4 days ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়4 days ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ6 days ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত6 days ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি7 days ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি1 week ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়2 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি3 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়3 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়4 weeks ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির