Connect with us

জাতীয়

জেলায় ২ কোটি টাকা ব্যয়ে বসানো ৩৩টি বজ্রনিরোধক দন্ড সচল না-কি অচল ?

Published

on

জেলার হাওর গুলোতে প্রায়ই ঘটছে বজ্রপাতের ঘটনা। বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জসহ কয়েকটি উপজেলায় বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে। ফলে ধান কাটতে গিয়ে ভয়ে মাঠে নামতে চান না অনেক কৃষক। বৈশাখের শুরুতেই জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, বজ্রপাত থেকে সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক জেলার বিভিন্ন স্থানে ২ কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছে ৩৩টি লাইটিং অ্যারেস্টার। তবে এসব বজ্রনিরোধ দন্ড সচল না অচল জানেননা সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষ। গত কয়েক বছরে এসব যন্ত্র কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা বিষয়টি সকলের অজানা। এ নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে সমালোচনা।  
জানা যায়, গত পাঁচ বছরে জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ৭৯ জন। এদের মধ্যে ৫৫ জনই কৃষক।

এছাড়া আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও বানিয়াচংয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। 
গত ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওড়ের দক্ষিণের ঝিলেরবন্দ এলাকায় যান একদল ধান কাটার শ্রমিক। এসময় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে দুই শ্রমিক বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (২২) ও পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি (৪৫) নিহত হন। একই দিন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হাওরে গুরু চরাতে গিয়ে বজ্রাঘাতে শাহ আলম (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়।  নিহত শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুল আকিল মিয়ার ছেলে। 

এদিকে, গত ২৮ এপ্রিলল বানিয়াচংয়ের আড়িয়ামুগুর গ্রামের কৃষক দুর্বাসা দাস ভাই-বোন নিয়ে হাওরে ধান কাটতে যান।  আকস্মিক বজ্রপাতে সেখানেই প্রাণ হারান তিনি। গুরুতর আহত হন ছোট ভাই ভূষণ দাস ও বোন সুধন্য দাস। একই উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামে এক শিশু বজ্রঘাতে আহত হন। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র সূত্র জানায়, বজ্রপাত থেকে সুরক্ষায় ২০২১-২২ অর্থবছরে জেলার বিভিন্ন এলাকায় ২ কোটি টাকা ব্যয়ে বসানো হয় ৩৩টি বজ্রনিরোধক দÐ। এর মধ্যে বানিয়াচংয়ের ৪টি লাইটনিং অ্যারেস্টার বসানোর তথ্য পাওয়া গেছে। এসব যন্ত্র চারপাশের ১০৮ মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করার কথা রয়েছে। তবে গত তিন বছরে কোনো বজ্রপাতই নিরোধ করতে পারেনি সরকারের এসব যন্ত্র। 

প্রশ্ন উঠেছে, বাস্তবে এসব যন্ত্র সচল নাকি অচল, কিংবা আদৌ কার্যকর কি না? তা জানেন না কেউ। এছাড়া যেসব জায়গায় এই লাইটনিং অ্যারেস্টার বসানো হয়েছে, তা নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ছিল বলে জানান অনেকেই। 

জেলা ত্রান ও পূুনর্বাসন কর্মকর্তা আজাদের রহমান বলেন, বিষয়টি টেকনিক্যাল, এগুলো সচল আছে কি-না সেটা বুঝার মত মেকানিজম আমাদের কাছে নেই। পরিধি কতটুকু জানিনা, তবে ১ থেকে ১৫০ ফুটের মধ্যে বজ্রপাত হয়েছে। 
জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান জানান, বজ্র্রনিরোধক দন্ডসহ অ্যারেস্টার নির্মানে ৪ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। সেখান থেকে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। স্থায়ীভাবে এর সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয়2 days ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি2 days ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়3 days ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়3 days ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি6 days ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়1 week ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ2 weeks ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি3 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ3 weeks ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির