Connect with us

জাতীয়

পুলিশের সাথে দুর্ব্যবহার :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

Published

on

সিলেট নগরের বন্দরবাজারে ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে জানা গেছে।

রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে নগরের বন্দরবাজার থেকে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ইব্রাহিম আহমেদ নীল এবং মো. রাফি।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ নভেম্বর) বেলা ৪টার দিকে কোর্ট পয়েন্ট এলাকা দিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন তারা। এসময় চালক ও আরোহীর মাথায় হেলমেট ছিলো। ওই এলাকায় অভিযানে থাকা ট্রাফিক পুলিশ তাদের আটকিয়ে হেলমেট না থাকার কারণে মামলা করতে গেলে দুই ছাত্রনেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এরপর গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে তারা পুলিশের সঙ্গে উত্তেজিত হয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি ঘোলাটে হলে পুলিশ ঘটনাস্থলে তাদের গাড়ি রেকার করে এবং নিয়মিত মামলার জন্য নাম-পরিচয় জানতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হন।

এসময় পুলিশি কাজে বাধা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ছাত্রনেতাকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাদের অভিযোগ, বন্দরবাজারে পুলিশ তাদের সাথে অসদাচরণ করেন এবং অযথা সিগন্যাল দিয়ে হয়রানি করা হয়। এরপরই উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে দুজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই তাসলিমা আক্তার।

জাতীয়19 hours ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়6 days ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়1 week ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়1 week ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়1 week ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়1 week ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

জাতীয়1 week ago

প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার

পূর্ব আফ্রিকার দেশ  উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

হবিগঞ্জে  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...

জাতীয়2 weeks ago

নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...

জাতীয়2 weeks ago

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির