Connect with us

জাতীয়

পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’

Published

on

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার, আবার কখনো বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জের এক প্রতারক। মামলা দিয়ে ফাঁসানোর ভয়, মোবাইল কোর্টের আতঙ্ক দেখানো এবং বনজ দ্রব্য পরিবহনকারী গাড়ি আটকিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বহুরূপী ওই প্রতারকের নাম রুবেল মিয়া। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া এলাকার মন্নান মিয়ার ছেলে। পেশাগতভাবে তিনি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অধিনস্থ রান সিকিউরিটি সার্ভিসের একজন সিকিউরিটি গার্ড হলেও বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে কয়েকটি করাতকলের মালিককে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করলে স্থানীয় জনতা রুবেল মিয়াসহ দুইজনকে আটক করে। আটকের পর তারা দাবি করেন, শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর মৌখিক নির্দেশে তারা সেখানে গিয়েছিলেন। এ সময় রুবেল মিয়া নিজেকে শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের অফিস সহায়ক হিসেবে পরিচয় দেন।

তবে এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, রুবেল তাদের কোনো কর্মচারী নন। যদিও বিভিন্ন সময় তিনি বন বিভাগের কাজে সহযোগিতা করেন বলে স্বীকার করেন তিনি।

 অনুসন্ধানে জানা গেছে, তোফায়েল আহমেদ চৌধুরী শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রুবেল মিয়াকে দিয়ে বিভিন্ন অবৈধ করাতকল ও ফার্নিচার দোকান থেকে মাসোয়ারা আদায়, বনজ দ্রব্য পরিবহনকারী গাড়ি আটকে চাঁদাবাজিসহ নানা অপরাধমুলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। এমনকি রুবেলকে বন বিভাগের পোশাকও সরবরাহ করেছেন তিনি। ওই পোশাক পরে তিনি জেলার বিভিন্ন সড়কে গাড়ি আটকিয়ে দেদারসে চাঁদাবাজি করছেন।

এদিকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্বে থাকলেও নিয়মিত ডিউটি পালন না করে তিনি এসব অপকর্মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সিকিউরিটি কোম্পানির সুপারভাইজার আব্দুল কদ্দুসকে ম্যানেজ করে ডিউটিতে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন করছেন নিয়মিত। এ ঘটনায় সিকিউরিটি কোম্পানির কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

একাধিক করাতকল মালিক জানান, বিভিন্ন সময় রুবেল মিয়া বন কর্মকর্তা, র‍্যাব সদস্য কিংবা প্রশাসনের লোক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করেন। এতে সাধারণ ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

এ বিষয়ে রান সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের এমডি কর্নেল মিসবাহ উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।

সারাদেশ1 hour ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

Exit mobile version