জাতীয়
শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
Published
7 months agoon

হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ করাতকলে মোবাইল কোর্ট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা নিজেদের বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে করাতকল মালিকদের কাছে চাঁদা দাবি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী করাতকল মালিকদের অভিযোগ, ওই দুই ব্যক্তি উপজেলার বিভিন্ন করাতকলে গিয়ে নিজেদের বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে করাতকলের নবায়ন ও মাসিক রিপোর্ট সম্পর্কে জানতে চান। এ সময় তারা শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর কথা বলে অবৈধ করাতকলের মালিকদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মোবাইল কোর্ট পরিচালনা করে করাতকল উচ্ছেদ ও জরিমানার হুমকিও দেন তারা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় কয়েকটি করাতকলে গিয়ে একইভাবে চাঁদা দাবি করলে কয়েকজন মালিক তাদের আটক করেন। এ সময় তারা নিজেদের শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের কর্মচারী বলে পরিচয় দেন এবং দাবি করেন, রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর মৌখিক নির্দেশে তারা করাতকলগুলোর নবায়ন ও মাসিক রিপোর্টের বিষয়ে খোঁজ নিতে এসেছেন।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত দুই ব্যক্তি হলেন বাহুবলের এফএনটিসিতে কর্মরত ফরেস্ট গার্ড মাহমুদুল হাসান এবং শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নিযুক্ত রুবেল মিয়া নামের এক ব্যক্তি। মাহমুদুল হাসান শায়েস্তাগঞ্জ রেঞ্জে কর্মরত থাকলেও রুবেল মিয়া বন বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন। অভিযোগ রয়েছে, তিনি বন বিভাগের পোশাক পরে জেলার বিভিন্ন স্থানে বন কর্মকর্তা পরিচয় দিয়ে অবাধে চাঁদাবাজি করে বেড়াচ্ছেন।
এছাড়া অভিযোগ রয়েছে, লাখাই উপজেলাসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ করাতকল মালিকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে এই চক্রের মাধ্যমে মাসোহারা আদায় করে রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী ।
বুল্লা বাজার এলাকার একাধিক করাতকল মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ওরা নিজেদের বন বিভাগের লোক পরিচয় দিয়ে ঈদের জন্য চাঁদা দাবি করে। টাকা না দিলে মোবাইল কোর্ট দিয়ে করাতকল উচ্ছেদ করার হুমকি দেয়। এমনকি আমাদের সামনে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার সঙ্গে মুঠোফোনেও কথা বলেন তারা।”
তবে এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, রুবেল মিয়া তাদের স্টাফ নয় বলে জানান।
একই সময়ে হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে।তিনি বিষয়টি অবগত নন বলে জানান।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...