Connect with us

জাতীয়

প্রশাসনের সোর্স পরিচয়ে পানছড়িতে বালুখেকো বিল্লালের তান্ডব।

Published

on

চুনারুঘাট উপজেলার পানছড়ি গাধাছড়া থেকে এখনো পাচার হচ্ছে মূল্যবান সিলিকা বালু। রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার করে কোটি টাকার বাণিজ্য করছে একটি চক্র। এতে করে পরিবেশ ও সড়কের ক্ষয়-ক্ষতির পাশাপাশি মোটা অংকের রাজস্ব হারাচ্ছে সরকার। পাচার চক্রের নেতৃত্ব দিচ্ছেন কালীনগর এলাকার আব্দুল হাইয়ের ছেলে বিল্লাল মিয়া।  তার বিরুদ্ধে ইতোমধ্যে বালু মহাল ও পরিবেশ আইনে একাধিক মামলা হলেও কোন ভাবেই থামছে না তার তান্ডব। একসময়ের আওয়ামীলীগ নেতা বিল্লাল বর্তমানে খোলস পাল্টে বিএনপি নেতাদের ছত্রছায়ায় চালিয়ে যাচ্ছে লুটপাট। গত ১ বছরে অন্তত পাঁচ কোটি টাকার মূল্যবান সিলিকা বালু লুট করে নিয়েছে বিল্লালের নেতৃত্বাধীন এই চক্রটি। এছাড়াও প্রশাসনের সোর্স পরিচয়ে বালু বোঝাই গাড়ি আটকে করে যাচ্ছেন চাঁদাবাজি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকার গাদাছড়া থেকে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। বালু লুটে বিল্লালের সহযোগী হিসেবে কাজ করছেন একই এলাকার মাহফুজ মিয়া, মাসুক মিয়া, ফয়েজ মিয়া, সুমন মিয়া, শামীম মিয়া ও আমজত উল্লাহ সহ কয়েকজন। চক্রটি প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হতে হচ্ছে স্থানীয়দেরকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কালিনগর এলাকার একাধিক বাসিন্দা জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চলাচলের রাস্তা। প্রতিবাদ করলে মারধরের হুমকি দেয় তারা। বিল্লালের নেতৃত্বাধীন চক্রটিকে চাঁদা না দিলে বালু পরিবাহী গাড়ি আটকিয়ে প্রশাসনের ভয় দেখানোর পাশাপাশি চালকদেরকে করা হয় মারধোর। প্রশাসনকে ম্যানেজের নামে বালুবাহী ট্রাক্টর থেকে আদায় করেন মোটা অংকের মাসোহারা।
সরেজমিন গিয়ে দেখা যায়, গাদাছড়ার ৮ নং বস্তি এলাকায় মেশিন দিয়ে বালু উত্তোলন করে রাখা হয়েছে আগেই । উত্তোলিত এসব বালু রাতের আঁধারে ট্রাক্টর যোগে হবিগঞ্জসহ জেলার বিভিন্ন অবৈধ ডিপুতে পাচার করা হয়। পরবর্তীতে সেখান থেকে ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে উচ্চমূল্যে বিক্রি করেন বিল্লাল ও তারা সহযোগীরা।
শানখলা এলাকার একব্যক্তি জানান, প্রতি রাতে ৩০-৪০ ট্রাক্টর বালু পাচার হয়। এতে করে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বালু পাচারের বিষয়ে বিল্লাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বালু কিনে বিক্রি করেন বলে দাবী করেন।

জাতীয়4 days ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়6 days ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়6 days ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়6 days ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়1 week ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

জাতীয়1 week ago

প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার

পূর্ব আফ্রিকার দেশ  উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

হবিগঞ্জে  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...

জাতীয়2 weeks ago

নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...

জাতীয়2 weeks ago

প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...

Filoix Filoix
তথ্যপ্রযুক্তি2 weeks ago

Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার

| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির