দূর্নীতি
বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!
Published
7 hours agoon

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ। এ ঘটনায় বন বিভাগের দরপত্রের শর্ত ও তালিকাভুক্তি নীতিমালা অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যায়, গত ২৮ অক্টোবর বন বিভাগের আয়োজিত দরপত্র কার্যক্রমে অংশ নেন মিজানুর রহমান সোহাগ। এতে একাধিক লটের বিপরীতে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
অভিযোগ রয়েছে, সোহাগের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় উদ্যান থেকে গাছ চুরি ও পাচারের ঘটনায় ১৮ আগস্ট চুনারুঘাট থানায় দায়ের করা মামলাতেও তিনি আসামি। এমন পরিস্থিতিতে বন আইনে মামলার আসামি হয়েও কীভাবে তিনি দরপত্রে অংশগ্রহণের সুযোগ পেলেন এবং একাধিক লটের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হলেন, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
বন বিভাগের তালিকাভুক্তি নীতিমালা অনুযায়ী, বন আইনে মামলা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির তালিকাভুক্তি লাইসেন্স বাতিলের বিধান রয়েছে । একইভাবে দরপত্র বিজ্ঞপ্তির শর্তেও বন আইনে মামলা থাকা ব্যক্তিকে অযোগ্য হিসেবে বিবেচনার বিষয়টি উল্লেখ রয়েছে।
এ অবস্থায় দরপত্রের শর্ত অনুযায়ী তার যোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি অবগত থাকার পরও কেন তাকে নির্বাচিত করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন টেন্ডারে অংশগ্রহণকারীরা।
এদিকে, বিষয়টি নিয়ে সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, বন ও বনজ সম্পদ রক্ষার দায়িত্বে থাকা বন বিভাগের নিলাম কার্যক্রমে বন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ দেওয়া কোনোভাবেই কাম্য নয়। গাছ চুরি ও পাচারের অভিযোগে মামলার আসামিদের হাতে বনজ সম্পদ নিলামের কাগজ তুলে দেওয়া অনেকটা ‘বানরের হাতে কুড়াল তুলে দেওয়ার’ মতো।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সহ-সভাপতি তোফাজ্জল সোহেল বলেন, সামাজিক বনের গাছ কাটার ছুতোয় প্রাকৃতিক বনের গাছও নিধন হচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়ছে। নীতিমালা লঙ্ঘন করে বন অপরাধে জড়িত ব্যক্তিদের বনে প্রবেশের অনুমতি দিলে অপরাধের মাত্রা বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে সংরক্ষিত বনাঞ্চল। আমরা চাই যথাযথ আইন মেনে যেন বন বিভাগ বনাঞ্চল রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।
এ বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, মিজানুর রহমান সোহাগ বন বিভাগের যে লটগুলো পেয়েছেন সেগুলো মামলা হওয়ার আগের এখন থেকে নতুন কোনো লট পাবেন না। তিনি যেহেতু বন বিভাগের মামলার আসামি।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে মিজানুর রহমান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, বিধি মোতাবেকই দরপত্রে অংশগ্রহণ করেছেন।
এ ঘটনায় দরপত্রের শর্ত ও বন বিভাগের তালিকাভুক্তি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
You may like
বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা
ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!
বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...
হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক
হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে...
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ...
ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি
কখনো কোন সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে কিছুদিন আগে আদালত...
হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনকালে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতা, দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং যৌথবাহিনীর অভিযানের সময়...
হবিগঞ্জের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য জি কে গউছের ডিও
হবিগঞ্জের চারটি শতবর্ষী ঐতিহ্যবাহী বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো....
হবিগঞ্জ থেকে ঢাকায় দাওয়াতে ইসলামীর ইজতেমায় যাচ্ছেন হাজারো মুসল্লি
আশিকানে রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘সুন্নাতে ভরা ইজতেমা’। আগামী ১৮, ১৯ ও...
সুনামগঞ্জে একসঙ্গে আনসার বাহিনীতে চাকরি পেলেন চার বন্ধু
একই কলেজে পড়াশোনার সুবাদে ঘনিষ্ঠতা, সেখান থেকে বন্ধুত্ব। একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতার জন্য চাকরি খুঁজছিলেন তারা। চাকরির জন্য আবেদনও...
মাধবপুরে কৃত্রিম ভূকম্পন, এলাকায় আতঙ্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্যাস অনুসন্ধানে সিসমিক জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি...