আইন - আদালত
মাধবপুরে ঝোপ থেকে গলিত লাশ উদ্ধার
Published
1 year agoon

মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের প্রায় ৩০০ মিটার দক্ষিনে রেল লাইনের পশ্চিম দিকের ঝোপের মধ্যে থেকে এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার(২৩ মে) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে এটি ১০ দিন আগে নিখোঁজ হওয়া বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ফারুক মিয়ার (৫৩) লাশ হতে পারে।ফারুক মিয়া আফজলপুর গ্রামের মৃত ছায়েব আলী মুন্সীর ছেলে।
স্থাণীয় সূত্রে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, গত ১৩ মে পারিবারিক প্রয়োজনে মনতলা স্টেশন বাজারে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফারুক মিয়া।সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও ফারুকের কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এ বিষয়ে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করেন।মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অঞ্জন তালুকদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।তবে লাশ এ লাশটি ফারুকের কিনা তা নিশ্চিত করেননি।তিনি জানান লাশের যা অবস্থা ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় কনফার্ম করা সম্ভব নয়।
ফারুক মিয়ার ছেলে আতিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ‘লোকমুখে রেললাইনের পাশের ঝোপে লাশ পড়ে থাকার কথা শুনে ঘটনাস্থলে ছুটে এসে লাশের পরনের কাপড়চোপড় দেখে আমার বাবার লাশ বলে শনাক্ত করি।’
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করানো হবে।আর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
You may like
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...
বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...
শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...
ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ
রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...