Connect with us

আইন - আদালত

মাধবপুরে ঝোপ থেকে গলিত লাশ উদ্ধার

Published

on

ছবি | বাংলা মিরর

মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের প্রায় ৩০০ মিটার দক্ষিনে  রেল লাইনের পশ্চিম দিকের ঝোপের মধ্যে থেকে এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার(২৩ মে) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে এটি ১০ দিন আগে নিখোঁজ হওয়া বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ফারুক মিয়ার (৫৩) লাশ হতে পারে।ফারুক মিয়া আফজলপুর গ্রামের মৃত ছায়েব আলী মুন্সীর ছেলে।

স্থাণীয় সূত্রে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 জানা গেছে, গত ১৩ মে পারিবারিক প্রয়োজনে মনতলা স্টেশন বাজারে  যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফারুক মিয়া।সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও ফারুকের কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এ বিষয়ে  মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করেন।মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অঞ্জন তালুকদার  লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।তবে লাশ এ লাশটি ফারুকের কিনা তা নিশ্চিত করেননি।তিনি জানান লাশের যা অবস্থা ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় কনফার্ম করা সম্ভব নয়। 

ফারুক মিয়ার ছেলে আতিকুল ইসলাম দেশ রূপান্তরকে  জানান, ‘লোকমুখে রেললাইনের পাশের ঝোপে লাশ পড়ে থাকার কথা শুনে ঘটনাস্থলে ছুটে এসে লাশের পরনের কাপড়চোপড় দেখে আমার বাবার লাশ বলে শনাক্ত করি।’

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করানো হবে।আর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

জাতীয়6 days ago

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...

জাতীয়7 days ago

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

জাতীয়7 days ago

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য

সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...

জাতীয়1 week ago

মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...

দূর্নীতি2 weeks ago

বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব

| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...

জাতীয়2 weeks ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়2 weeks ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়2 weeks ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়2 weeks ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির