রাজনীতি
যুবলীগ নেতা কাশেম ঘুরছেন প্রকাশ্যে
Published
10 months agoon
বছর দশেক আগেও ভাড়ায় চালাতেন অন্যের মাইক্রোবাস। একসময় নুন আনতে যার পান্তা ফুরানো অবস্থা ছিল তিনি এখন কয়েক কোটি টাকার মালিক। শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুলসুনাম এলাকায় প্রায় ২ কোটি টাকা খরচ করে তৈরি করেছেন বহুতল ভবন।
একই এলাকায় রয়েছে ৫ ও ২২ শতাংশের দুটি প্লট যার বর্তমান মূল্য প্রায় আড়াই কোটি টাকা এছাড়াও ফরিদপুর মৌজায় কিনেছেন ৩০ শতাংশের একটি জমি। এসব ছাড়াও নামে বেনামে রয়েছে অন্তত ১০ কোটি টাকার সম্পত্তি। আর এর সবকিছুই তিনি করেছেন সাবেক এক সচিব ও জেলা আওয়ামীলীগের একাধিক নেতার ঘনিষ্ঠজন পরিচয়ে বিগত ৭ বছরে।
মাইক্রোবাসের ড্রাইভার থেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠা ওই ব্যক্তির নাম কাসেম মিয়া। তিনি হবিগঞ্জ সদর উপজেলার আদ্যপাশা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
অনুসন্ধানে জানা যায়, ২০০৩-৪ সালের দিকে রমিজ টিটি নামে একব্যক্তির মাইক্রোবাসে হেলপারি দিয়ে শুরু হয় তার কর্মজীবন। পরবর্তীতে দীর্ঘদিন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিনের মাইক্রোবাস চালান। এ সময় পরিচয় হয় সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ের সঙ্গে। পরবর্তীতে ২০১৬ সালে মাইক্রোবাস চালানো বাদ দিয়ে শুরু করেন ঠিকাদারি। জেলা আওয়ামীলীগের এক নেতা ও সাবেক সচিবের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তার করে ভাগিয়ে নিতে থাকেন একেরপর এক কাজ।
ঠিকঠাক মত কাজ না করেও দলীয় ক্ষমতা ও সাবেক সচিবের প্রভাব দেখিয়ে উত্তোলন করেন বিল। আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য নিয়মিত নারী ও মাদক সাপ্লাইয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, কাশেম বিভিন্ন দপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়মিত নারী ও মাদক সাপ্লাই দিয়ে তাদের মনোরঞ্জন করতেন। সেই সুবাদে সখ্যতা গড়ে তুলে ভাগিয়ে নিতেন বড় বড় কাজ, হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। এছাড়াও সাবেক সচিব অশোক মাধব রায়ের ঘনিষ্ঠ ব্যক্তি পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে উত্তোলন করে নিতেন বিল।
হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক সভাপতি আতাউর রহমান সেলিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত যুবলীগনেতা কাশেম এলজিইডি, শিক্ষা প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের কাজ বাগিয়ে নিতে ব্যবহার করতেন সেলিমের প্রভাব। কোন কর্মকর্তা তার কাজ নিয়ে প্রশ্ন তুললে সাবেক সচিবের কাছের লোক পরিচয় দিয়ে বদলি সহ শাস্তির হুমকি দিতেন। এছাড়াও তার বিরুদ্ধে জাফলং এলাকার একাধিক পাথর ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
সবশেষ, গত ২০২৪ সালের ৪ আগস্ট শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সামনে থেকে নেতৃত্ব দিলেও এখনো রয়েছেন অধরা।
প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় ক্ষোভ দেখা দিয়েছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের মাঝে। বর্তমানেও আওয়ামী লীগকে পুনর্গঠন ও বিভিন্ন নাশকতমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য নিয়মিত করছেন গোপন বৈঠক। প্রায়ই হবিগঞ্জ সদর উপজেলার গঙ্গানগর এলাকার ফারুক মিয়ার বাড়িতে গোপন মিটিং এ অংশ নেন কাশেম, সাইফুলসহ কতিপয় যুবলীগ নেতা। সেখানে পলাতক আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সাথে ভিডিও কলে বিভিন্ন পরিকল্পনা করেন তারা।
দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
