জাতীয়
শহরতলীর পইল থেকে দুই সন্তানের জননীর জবাই করা লাশ উদ্ধার
Published
1 year agoon

হবিগঞ্জ শহরতলীর পইল উত্তরপাড়া এলাকা থেকে দুই সন্তানের জননী আমল চান (৩৫) নামের এক মহিলার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমল চান স্থানীয় সবজি ব্যবসায়ী শীতু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিলার দুই সন্তান—বড় ছেলে (৯) ও ছোট ছেলে (৭)—বিকাল ৩টার দিকে পইল নতুন বাজারে তাদের বাবার কাছে যায় ঘরের বাজার সদাই আনতে। পরে বাজার নিয়ে বিকাল ৫টার দিকে বাড়িতে ফিরে এসে দেখে ঘরের দরজা চাপানো (সরাসরি বন্ধ)। দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তারা দেখতে পায়, তাদের মায়ের জবাই করা মৃতদেহ খাটের ওপর পড়ে আছে!
এর আগে বাড়িতে ঢোকার সময় তাদের ছোট চাচা কদর আলীর সঙ্গে তাদের দেখা হয়। সে সময় কদর আলী তাদের বলে,
“আমি তোদের চাচিকে খুঁজতে এসেছিলাম। তোমরা কি জানো, তোমাদের চাচী কোথায়?”
তারা তখন জানায়, তারা কিছু জানে না।
স্থানীয়রা আরও জানান, নিহতের দেবর কদর আলী একজন অনলাইন জুয়ার আসক্ত। কিছুদিন আগে টাকার জন্য সে ওই মহিলাকে হুমকি দিয়েছিল। এতে ধারণা করা হচ্ছে—কদর আলীই পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান,
“পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত আমল চানকে তাঁর স্বামী শীতু মিয়ার ছোট ভাই কদর আলী খুন করেছে।”
তিনি আরও বলেন, “নিহত মহিলার দুই সন্তান জানিয়েছে, তারা বাড়িতে ফেরার সময় কদর আলীকে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখেছে। এ তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের সঙ্গে কদর আলী সরাসরি জড়িত।
You may like
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...