দূর্নীতি
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
Published
1 hour agoon
সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিমের বিরুদ্ধে। দলীয় প্রভাব খাটিয়ে এবং প্রয়োজনীয় তথ্য গোপন করে এসব ডিলারশিপ বাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সম্প্রতি প্রকাশিত টিসিবির ডিলার নিয়োগসংক্রান্ত গেজেটে ফজলুল করিমের মালিকানাধীন ‘স্নেহা ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়েছে। একই নামে তাঁর আগে থেকেই খুচরা সার বিক্রির ডিলারশিপও রয়েছে।
অন্যদিকে, কিছুদিন আগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ‘স্বপ্নীল ট্রেডার্স’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে সার ডিলার হিসেবে অনুমোদন দিয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফজলুল করিমের স্ত্রী উম্মে হাবীবা স্মৃতি।
অর্থাৎ, ফজলুল করিমের নিজের নামে দুটি এবং স্ত্রীর নামে একটি সব মিলিয়ে তিনটি সরকারি ডিলারশিপ একই পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে।
টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা এবং সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬ অনুযায়ী, একই ব্যক্তি কিংবা একই পরিবারের একাধিক সদস্যের নামে একাধিক ডিলারশিপ গ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে । নীতিমালা লঙ্ঘন করে বা তথ্য গোপন করে একাধিক ডিলারশিপ গ্রহণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সকল ডিলারশিপ বাতিলসহ কালো তালিকাভুক্তির বিধানও রয়েছে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, বিদ্যমান নীতিমালা ও বিধিনিষেধ থাকা সত্ত্বেও কীভাবে ফজলুল করিম নিজের ও স্ত্রীর নামে তিনটি ডিলারশিপ পেলেন? ডিলার নিয়োগের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি তাঁর এবং তাঁর পরিবারের নামে থাকা অন্যান্য ডিলারশিপের তথ্য যাচাই করেনি?
এ ছাড়া ডিলার নিয়োগের দায়িত্বে থাকা বাছাই কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযোগের বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল করিমের বক্তব্য জানতে চাইলে তিনি একাধিক ডিলারশীপ নেওয়ার কথা স্বীকার করেন। একইসাথে তিনি প্রতিবেদকের সাথে সরাসরি দেখা করে বক্তব্য দিবেন বলেও জানান।
একই বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবো।
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...
