
লাখাই উপজেলায় কাল বৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে আব্দুল মতিন (৭০) নামে একব্যক্তির প্রাণহানির ঘটনাঘটেছে। সেউপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা, রোববার (৫মে ) রাতে ভয়ে যাওয়া কাল বৈশাখী...
লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ পরিদর্শক অমরেন্দ্র লাল রায়মারাগেছেন। শনিবার (৪মে) ভোর ৫ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগকরেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রীসহ ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় সুত্রে জানাযায়, ঐদিন বিকাল ৪ঘঠিকায় ঐ বীর মুক্তিযুদ্ধার নিজবাড়ীতে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদাসুলতানার উপস্থিতিতে লাখাই থানার ওসি আবুল খায়েরের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনারদেয়। তারপর এ মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তারমৃত্যুতেকৃষ্ণপুর গ্রামে নেমেছে শোকের ছায়া । গার্ড অব অনার কালে উপস্থিত ছিলেন:- লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যানমুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেকসভাপতি মাহফুজুল আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ আহাম্মদ রুপন, আবুল কাশেম মোল্লা ফয়সল, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় সাংবাদিক আশীষদাশগুপ্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায় লাখাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেআসছিলেন, পূর্বে তিনি অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ পরিদর্শক ছিলেন। তার নিজগ্রাম কৃষ্ণপুরে ১৯৭১ সালের সেপ্টেম্ব মাসেকৃষ্ণপুর গণহত্যা সংঘটিত হয়, এসময় ১২৭ জন নারী পুরুষকে একলাইনে দাড় করিয়ে ব্রাশফায়ার এবং মুক্তিযোদ্ধা ও সাধারণমানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল পাকিস্তান রাজাকার বাহিনীর দল। এদিনটিকে স্মরণীয় করতে এবীর মুক্তিযুদ্ধার নেতৃত্বে গ্রামবাসীর আর্থিক সহযোগীতায় কৃষ্ণপুর বধ্যভূমি নির্মান করা হয়, পরবর্তীতে প্রতিবছর তার নেতৃত্বে১৮ই সেপ্টেম্বর কৃষ্পুর গণহত্যা দিবস পালন করা হতো। ১২৭ জন নারীপুরুষকে শহিদ মুক্তিযুদ্ধা, বুদ্ধিজীবীর স্বীকৃতি ও দিবসটিকে সরকারিভাবে স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছিলেনতিনি।
গুরুতর জখম করে চুরির মামলায় দীর্ঘ ৬ বছর পালিয়ে থাকার পর রাতে গ্রেফতার হয়ে সকালেই জামিন পেলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান। গতকাল বুধবার সকাল ১১টায়...
তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় দেওয়া হলো ব্যাঙের বিয়ে। এমন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ এপ্রিল) হবিগঞ্জের লাখাই উপজেলার মশাদিয়া এলাকায় ।তবে বর-কনেছিল দুটি ব্যাঙ। ৩০/৩৫ টি বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া শেষে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, বাঁশের খুলোয়, দুইটি ব্যাঙ বেঁধে, বড়ই কাটা, বিভিন্ন গাছের পাতা দিয়ে খুলোয় মাথায় নিয়ে এইদিন দুপুরেইমন, সিয়াম, সজীব সঙ্গীয় শিশুরা ব্যাঙের বিয়ের আয়োজন করে। সে উপলক্ষে ‘ বেঙি পুতের বিয়ে ১৬ মডর দিয়ে, বেঙি মেঘদে, এছাড়াও আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লা, মেঘ দে পানি দে।’ বলে ঐ এলাকার ৩০/৩৫টি বাড়ি বাড়ি গিয়েচাল তুলে আর পুরো শরীরে পানি দিয়ে কাদা পানিতে গড়াগড়ি করে। শিশুদের এমন আনন্দকে স্বাগত জানিয়ে মেতে উঠেন ওইএলাকার বড়রা। তা শেষে ব্যঙ দুটি পানিতে ছেড়ে দেয় হয়। একপর্যায়ে সংগৃহীত চাল বিক্রি করে বিস্কিট ও জিলাপি এনে সকলে মিলে খাওয়া হয়। ঐ শিশুরা বলেন, ‘জমিতে পানি নাই।ধান খারাপ হওয়ার আশঙ্কায় বড়দের মুখে হাসি নাই। তাই আমরা বৃষ্টির জন্য ব্যাঙেরবিয়ের আয়োজন করেছি।’ মহিউদ্দিন নামে একজন বলেন,পুড়ানো দিনের সংস্কৃতি দেখে মনে পরে গেল শৈশবের কথা।আমরা ছোট বেলাত বৃষ্টি না হলেএভাবে ব্যাঙের বিয়ে দিছি, তারেক ও দোহা নামে দুইযুবক জানান, তীব্র গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা। টিউবওয়েলে পানি উঠছে না, চাষাবাদের জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না।ফসলের উৎপাদন ব্যয় বাড়ছে। এ কারণে যাতে বৃষ্টি হয়, সে জন্য শিশুরা এই ব্যাঙের বিয়ের আয়োজন করেছে।
দেশের কিছু আত্মঘাতী মানুষ বঙ্গবন্ধুকে ছয় মাস বাঁচতে দেয়নি। যিনি এই দেশ স্বাধীন করেছিলেন। এদের বংশধররা বঙ্গবন্ধুর আদর্শের কোন সৈনিককে ভালো থাকতে দিবে না। তেমনি আমার...
ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র দাবদাহে যানবাহন চালকদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে হাইওয়ে পুলিশ। রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় বাস-ট্রাক পিকআপভ্যান চালকদের মধ্যে...
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।...
শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে ও প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা যায় শনিবার সকালে তুচ্ছ ঘটনায় তেঘরিয়া গ্রামের মুখলিছ মিয়ার ছেলে...
পহেলা বৈশাখ থেকেই তীব্র গরম পড়তে শুরু করেছে। দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। দাবদাহে বিপর্যস্ত জনজীবন। এছাড়া দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।...
মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে বলে শঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। নতুন করে বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো...