জাতীয়
হবিগঞ্জ সিনেমা হলের ভেতর কলেজ ছাত্রীকে ধর্ষণ প্রেমিক আটক!
Published
9 months agoon

হলে সিনেমা দেখানোর প্রলোভন দিয়ে এক কলেজ ছাত্রী (১৭) কে ধর্ষণ করা হয়েছে। সিনেমা হলের ভেতরে ওই ছাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে ধর্ষকসহ কয়েকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করে। গতকাল শনিবার ২৪ মে সকাল ১০টার দিকে হবিগঞ্জ শহরের মোহন সিনেমা হলে এ ঘটনা ঘটে। এদিকে হাসপাতালে ভর্তি করে ধর্ষক যুবক পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেন প্রায়ই সিনেমা হলে মোটা অংকের টাকার বিনিময়ে এসব ঘটনা ঘটছে। কিছু ঘটনা অজানা থেকে যাওয়ায় অনেকেই তা জানতে পারছেন না।
জানা যায়, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের হান্নান মিয়া তালুকদারের পুত্র কাওসার মিয়া (২৫) এর সাথে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের যাত্রাবড়বাড়ি গ্রামের ওই কলেজ ছাত্রীর মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাদের মাঝে মনদেয়া নেয়া চলে। এদিকে কাওসার সৌদি আরব যাবার জন্য কাগজপত্র ঠিক করে ফেলায় গতকাল শনিবার সকাল ১০টায় প্রেমিকা স্মৃতিকে সিনেমা দেখানোর কথা বলে মোহন সিনেমা হলে নিয়ে আসে। দুই তলায় তারা দুইজনেই ছবি দেখে। ছবি চলার ফাঁকে কাওসার স্মৃতিকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নিয়ে যায় কাওসার। কিন্তু এখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেটে প্রেরণ করা হয়। অবস্থা বেগতিক দেখে কাওসার পালিয়ে যাবার চেষ্টা করলে লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে সদর থানার এসআই ওয়াহেদ গাজি কাওসারকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় তার সাথে প্রেমের সম্পর্ক আছে। বিদেশ থেকে আসার পর তাকে বিয়ে করার কথা ছিল। দুই জনের সম্মতিতেই সিনেমা হলের ভেতর শারীরিক সম্পর্ক হয়। কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেললে হাসপাতালে নিয়ে যায় সে। যদি বিয়ে দেয়া হয় তাতে কাওছারের আপত্তি নেই। এ বিষয়ে সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন জানান, ধর্ষককে আটক করা হয়েছে।
You may like
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
স্ক্রিনশটে নয়ন মনির ক্যাসিনো কারবার
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
জেলে থেকেও মেয়র, এবার সংসদের পথে
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোশাহিদ...
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির, সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্য বছর এই...
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
| প্রযুক্তির ছোঁয়ায় ইবাদতের সৌন্দর্য রমজানে।