Connect with us

জাতীয়

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

Published

on

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার (২০ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে।


অভিযোগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার সানখলা ইউনিয়নের পঞ্চাশ এলাকার বাসিন্দা রিফা আক্তার (২৫), তার বাবা মো. আব্দুর রউফ (৬০) এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার ছোট বোনের স্বামী জাহাঙ্গীর মিয়া (২৪) আদালতে হাজিরা শেষে শায়েস্তাগঞ্জে এসে প্রতিপক্ষের বাড়িতে অতর্কিত হামলা চালান। এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। হামলার সময় লাঠিসোঁটা, দা, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।


ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় মো. আব্দুর রউফ দা দিয়ে নাছিমা আক্তারকে কুপিয়ে জখম করেন। জাহাঙ্গীর মিয়া দেশীয় অস্ত্র (রান্দা) দিয়ে নাছিমা আক্তারকে আঘাত করেন। এছাড়া হাজেরা খাতুন ও শেখ তামান্না মিলে মো. হেলাল মিয়াকে কিল-ঘুষি দিয়ে মারধর করেন। আরফান আলী ও অজ্ঞাত কয়েকজন মিলে মো. ওয়াহিদুল ইসলামকে কিল-ঘুষি দিয়ে আহত করেন। হামলার সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।


এ ঘটনায় হাজেরা খাতুন (৬৫), মো. ওয়াহিদুল ইসলাম (৪৫), হেলাল মিয়া (৪০) ও নাছিমা আক্তার (২৮) আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই জহুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে তারা সেখানে ভর্তি হন।


পরিবারের দাবি, রিফা আক্তারের সঙ্গে তার স্বামী মন্নান মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। ওই বিরোধের জের ধরে রিফা আক্তার ১৬ মার্চ ২০২৬ তারিখে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যেখানে তার স্বামীর ভাই মো. ওয়াহিদুল ইসলাম ও হেলাল মিয়াকেও আসামি করা হয়।


ভুক্তভোগীদের অভিযোগ, মূল বিরোধ স্বামী-স্ত্রীর হলেও তারা পৃথকভাবে বসবাস করছেন। এরপরও স্বামীর ভাইদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। সর্বশেষ সোমবার (২০ জুলাই) আদালতে হাজিরা শেষে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয় বলে তারা অভিযোগ করেন।


এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ2 days ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 days ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়4 days ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

দূর্নীতি4 days ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়5 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়7 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়7 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়7 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন2 weeks ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

Exit mobile version