জাতীয়
জেলায় ২ কোটি টাকা ব্যয়ে বসানো ৩৩টি বজ্রনিরোধক দন্ড সচল না-কি অচল ?
Published
1 year agoon
জেলার হাওর গুলোতে প্রায়ই ঘটছে বজ্রপাতের ঘটনা। বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জসহ কয়েকটি উপজেলায় বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে। ফলে ধান কাটতে গিয়ে ভয়ে মাঠে নামতে চান না অনেক কৃষক। বৈশাখের শুরুতেই জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, বজ্রপাত থেকে সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক জেলার বিভিন্ন স্থানে ২ কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছে ৩৩টি লাইটিং অ্যারেস্টার। তবে এসব বজ্রনিরোধ দন্ড সচল না অচল জানেননা সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষ। গত কয়েক বছরে এসব যন্ত্র কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা বিষয়টি সকলের অজানা। এ নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে সমালোচনা।
জানা যায়, গত পাঁচ বছরে জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ৭৯ জন। এদের মধ্যে ৫৫ জনই কৃষক।
এছাড়া আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও বানিয়াচংয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।
গত ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওড়ের দক্ষিণের ঝিলেরবন্দ এলাকায় যান একদল ধান কাটার শ্রমিক। এসময় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে দুই শ্রমিক বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (২২) ও পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি (৪৫) নিহত হন। একই দিন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হাওরে গুরু চরাতে গিয়ে বজ্রাঘাতে শাহ আলম (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়। নিহত শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুল আকিল মিয়ার ছেলে।
এদিকে, গত ২৮ এপ্রিলল বানিয়াচংয়ের আড়িয়ামুগুর গ্রামের কৃষক দুর্বাসা দাস ভাই-বোন নিয়ে হাওরে ধান কাটতে যান। আকস্মিক বজ্রপাতে সেখানেই প্রাণ হারান তিনি। গুরুতর আহত হন ছোট ভাই ভূষণ দাস ও বোন সুধন্য দাস। একই উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামে এক শিশু বজ্রঘাতে আহত হন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র সূত্র জানায়, বজ্রপাত থেকে সুরক্ষায় ২০২১-২২ অর্থবছরে জেলার বিভিন্ন এলাকায় ২ কোটি টাকা ব্যয়ে বসানো হয় ৩৩টি বজ্রনিরোধক দÐ। এর মধ্যে বানিয়াচংয়ের ৪টি লাইটনিং অ্যারেস্টার বসানোর তথ্য পাওয়া গেছে। এসব যন্ত্র চারপাশের ১০৮ মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করার কথা রয়েছে। তবে গত তিন বছরে কোনো বজ্রপাতই নিরোধ করতে পারেনি সরকারের এসব যন্ত্র।
প্রশ্ন উঠেছে, বাস্তবে এসব যন্ত্র সচল নাকি অচল, কিংবা আদৌ কার্যকর কি না? তা জানেন না কেউ। এছাড়া যেসব জায়গায় এই লাইটনিং অ্যারেস্টার বসানো হয়েছে, তা নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ছিল বলে জানান অনেকেই।
জেলা ত্রান ও পূুনর্বাসন কর্মকর্তা আজাদের রহমান বলেন, বিষয়টি টেকনিক্যাল, এগুলো সচল আছে কি-না সেটা বুঝার মত মেকানিজম আমাদের কাছে নেই। পরিধি কতটুকু জানিনা, তবে ১ থেকে ১৫০ ফুটের মধ্যে বজ্রপাত হয়েছে।
জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান জানান, বজ্র্রনিরোধক দন্ডসহ অ্যারেস্টার নির্মানে ৪ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। সেখান থেকে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। স্থায়ীভাবে এর সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।
You may like
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
