জাতীয়
গাড়ি আটক করে ঘুষ নেন বন কর্মকর্তা
Published
7 months agoon
চোরাই জ্বালানী কাঠ বোঝাই গাড়ি আটকের পর উৎকোচ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাংকর রায়ের বিরুদ্ধে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টায় বাহুবল উপজেলার লালটিলা এলাকা থেকে চোরাই জ্বালানি কাঠ ভর্তি একটি পিকআপ আটক করে শায়েস্তাগঞ্জ চেক স্টেশনে নিয়ে আসেন দিবাংকর রায়। পরবর্তীতে জ্বালানি কাঠ ও গাড়ির মালিক শাহজাহান মিয়াকে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের ঘুষ দাবি করেন তিনি। পরে বুধবার সকালে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর মধ্যস্থতায় উৎকোচ দিয়ে গাড়ি ছাড়িয়ে নেন শাহজাহান মিয়া।
প্রত্যক্ষদর্শীরা নজরুল ইসলাম জানান, দিবাংকর রায়ের কর্মস্থল শায়েস্তাগঞ্জ চেক স্টেশন হলেও নিয়ম বহির্ভূতভাবে বাহুবল উপজেলা থেকে সাদা পোশাকে গিয়ে অবৈধ জ্বালানী কাঠ বোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো ব ১৩-৭২৪৩) আটক করেন।
আটকৃত গাড়িটি ভিট অফিস কিংবা রেঞ্জ অফিসে না নিয়ে শায়েস্তাগঞ্জ চেক স্টেশনের পাশে সড়কে সারারাত আটকে রাখেন। পরবর্তীতে দুপুর ১২ টার দিকে গাড়িটি ছেড়ে দেন।
এ বিষয়ে গাড়ির মালিক শাহজাহান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি গাড়ি আটক ও ছাড়িয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করলেও উৎকোচ দেওয়ার বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ চেক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাংকর রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এগুলো গ্রামীন গাছের কাঠ ছিলো তাই ছেড়ে দিয়েছি। এ সময় সাথে সাথে না ছেড়ে একদিন পরে কেন ছাড়লেন? এমন প্রশ্নের কোন জবাব দেননি তিনি ।
একই বিষয় হবিগঞ্জ জেলার সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না, খোঁজ নিয়ে দেখছি।
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
