Connect with us

মিরর বিশেষ

দালালের খপ্পরে পড়ে ইতালির পথে ৪ মাস ধরে নিখোঁজ তরুণ

Published

on

দালালের খপ্পরে পড়ে ইতালির যাওয়ার পথে ৪ মাস ধরে নিখোঁজ নবীগঞ্জের তরুন আরফি চৌধুরী (২৩)। তার বাড়ি নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বড় আলিপুর গ্রামে। সে ঐ গ্রামের ময়মুন চৌধুরীর ৩ ছেলে ২ মেয়ের মধ্যে সবার ছোট ।

তরুণ আরফি চৌধুরীর গ্রামের বাড়ি নবীগঞ্জে হলেও কাজের সুবাদে হবিগঞ্জে থাকা কালীন সময়ে উত্তর শ্যামলি জামে মসজিদে নিয়মিত নামাজ আদায় করত আরফি চৌধুরী ।

সেই সুবাদে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে থাকা শামায়ুন গনি (৪৫) নামের এক ব্যক্তির সাথে আরফি চৌধুরীর পরিচয় হয় শামায়ুন গুনি আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের আব্দুল গুনির ছেলে। তার সাথে আরফির পরিচয় হওয়ার,কিছু দিন পর মসজিদের মুয়াজ্জিন শাময়ুন গুনি লিবিয়ায় চলে যায়।

লিবিয়ায় যাওয়ার পর আরফির সাথে মাঝে মাঝে ফোনে যোগাযোগ করত। এর পর থেকেই আরফিকে বিভিন্ন ভাবে বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলো শামায়ুন গুনি। ২০২৪ এর নভেম্বরের প্রথম সপ্তাহে শামায়ুন গনি আরফিকে জানায়, ১৫ লক্ষ টাকা দিতে পারলে সে ইটালি পাঠিয়ে দিতে পারবে।

এবং সেখানে যাওয়ার পর মাসে এক লক্ষ টাকা করে আয় করতে পারবে। সে নিজে লিবিয়ায় এবং তার দুই ভাই ইতালি তাই সে সকল প্রকার সহযোগিতা করবে।

একপর্যায়ে শামায়ুন গনি আরফিকে তার বাবার সাথে দেখা করতে বলে। পরবর্তীতে শামায়ুনের বাবা আব্দুল গনি (৬০) ২০২৪ সালের ১৫ নভেম্বর চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউ/পি,কারিশা বস্তির মুজিবুর রহমান (৫৭) এবং আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের কেমিনুর তালুকদার কেমেন (২৮) কে নিয়ে আরফি চৌধুরীর বাড়িতে গেলে সকল কতাবার্তা চুড়ান্ত হয়। এবং আরফি চৌধুরীর বাবা কে আব্দুল গনি সহ সাথে থাকা দুইজন বলে শত শত লোক তারা ইটালি পাটাইছে। তখন শামায়ুনের বাবা আব্দুল গনির কাছে চার লক্ষ টাকা সহ আরফির পাসপোর্ট ও জমা দেওয়া হয়।

ঐ সময় শামায়ুন গনি ফোন করে বলে চিন্তা করবেন না আরফিকে কিছুদিনের মধ্যেই বিদেশ পাঠাব। জানুয়ারিতে আরফিকে শামায়ুন গুনি ফোন করে বলে তোমার সকল কাজ সম্পন্ন হয়ে গেছে। ২৩ জানুয়ারি সে আমার বাবা সহ আরও লোকজন যাবে তোমার বাড়িতে। তাদের সাথে তুমি চলে আসবে।

ঐদিন আব্দুল গনি, মুজিবুর রহমান এবং কেমিনুর তালুকদার কেমেন আরফির গ্রামের বাড়িতে এসে আরফিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়।

গত ২৪ জানুয়ারি তারিখে ঢাকা ত্যাগ করে বিভিন্ন দেশে ট্রানজিট দিয়ে ৩০ জানুয়ারি গিয়ে লিবিয়ায় পৌঁছে আরফি চৌধুরী , ঐ সময় বানিয়াচং উপজেলার শরিফখানি গ্রামের ফয়জুর রহমান (৩৫) এবং চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউ/পির কারিশা বস্তি গ্রামের এমদাদুর রহমান (৩০) আরফি চৌধুরী কে রিসিভ করেন। তাদের বাসায় নিয়ে যায়,সেখান থেকে চার দিন থাকার পরে গত ৪ ফেব্রুয়ারি এমদাদুর রহমান ও ফয়জুর রহামন শামায়ুনের বাসায় আরফি কে নিয়ে যায় । সেখানে যাওয়ার পর শামায়ুন গনির সাথে আরফির একটি সেলফি ছবি তুলে পরিবারের কাছে পাঠায়।

তখন আরফি বাংলাদেশ সময় রাত নয়টায় ফোনে তার বাবাকে জানায় যে শামায়ুন গনি সহ বাকিরা আরফিকে ইতালিতে পাঠানোর চেষ্টা করছে। আরফি তার বাবার সাথে ফোনে কথা বলার সময়ে আরফির বাবা জোরে চিৎকার শুনতে পান এবং সাথে সাথে ফোন কেটে যায়। আরফির বাবা সাথে সাথে আরফির ফোনে কল দিলে ফোন বন্ধ পান এবং দালাল শামায়ুন গনির ফোনও বন্ধ পান।

২ দিন অতিবাহিত হওয়ার পরে আরফির সাথে যোগাযোগ করতে না পারায় শামায়ুন গনির সাথে যোগাযোগ করলে সে জানায় আরফিকে এক জায়গায় আটকে রাখা হয়েছে। ছাড়াতে হলে ১৮ লক্ষ টাকা লাগবে। তখন শামায়ুনের বাবা আব্দুল গনির সাথে যোগাযোগ করলে জানান আরফি জেলে আটক আছে তাকে তার ছেলে জেল থেকে বের করার জন্য চেষ্টা করছে। এভাবে কয়েক মাস অতিবাহিত হওয়ার পর শামায়ুনের বাবা আব্দুল গনি কে তাগিদ দিলে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ৪ ফেব্রুয়ারি ২০২৫ এর পর থেকে এখন পর্যন্ত আরফির কোন সন্ধান পায়নি পরিবার।

হতাশা নিয়ে নির্রঘুম দিন কাটছে আরফি চৌধুরীর পরিবারের কখন আরফি বাড়িতে ফোন করবে সে চিন্তায় ।

নিখোঁজ আরফি চৌধুরীর বাবা ময়মুন চৌধুরী জানান, দালাল শামায়ুন গুনি সহ এই চক্রের সদস্যদের কাউকেই বাড়িতে পাওয়া যায় না। আপোষের প্রস্তাব থাকায় এবং পরবর্তীতে আপোষ না মানায় আরফির বাবা নবীগন্জ থানায় মামলা করতে গেলে থানা কতৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন।

জাতীয়7 hours ago

পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার, আবার কখনো বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে...

জাতীয়1 day ago

শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ করাতকলে মোবাইল কোর্ট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা নিজেদের...

জাতীয়1 week ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক1 week ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়1 week ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়1 week ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির